সোনার দাম আজ খানিকটা উর্ধ্বমুখী! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে

সোনার দাম আজ খানিকটা উর্ধ্বমুখী! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে

লক্ষ্মীবারে শেষমেশ সোনার দামের অঙ্ক খানিকটা বেড়ে যেতে লাগল। গত কয়েকদিন ধরে সোনার দাম হু হু করে নামতে থাকার পর এবার শেষে দুর্গাপুজোর আগে খানিকটা মাথা চাড়া দিতে শুরু করে দিল সোনা। ফলে বিলগ্নিকারীদের মুখে হাসি ফুটলেও, সোনার দামের বৃদ্ধিতে গহনা বিক্রেতারা সেভাবে সন্তুষ্ট নন। তবে গত কয়েকদিনে সোনার দাম যেভাবে পড়েছে, তাতে বহু বিশেষজ্ঞের পরামর্শ ছিল যে, এই কমতি দামেই সোনার বন্ড কিনে রাখলে তা পরে স্বস্তি দিতে পারে। অনেকেই ভবিষ্য়দ্বাণী করে জানান যে, ধনতেরসের সময় থেকে সোনায় বিনিয়োগকারীরা সুখের মুখ দেখতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে, সোনার দাম আজ কোনদিকে গিয়েছে, দেখা যাক। দেখে নেওয়া যাক, সোনার সঙ্গে রুপোর দামের গতি কোনদিকে গিয়েছে।

সোনার দাম

সোনার দাম

এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম একটু হলেও বেড়ে যায়। ০.১২ শতাংশ হারে বেড়ে যায় সোনার দাম। ১০ গ্রামে সোার দাম ৪৫,৯১০ টাকা হয়েছে। সেপ্টেম্বরে ২৯ তারিখ, সোনার দাম সামান্য বাড়ে। গত সন্ধ্যেয়ে সোনা ২৮১ টাকা প্রতি ১০ গ্রামে বেড়ে যায়। গত এক সপ্তাহ ধরে চানা সোনার দামের পতনের পর এই দরের বৃদ্ধি রীতিমতো তাৎপর্যবাহী।

রুপোর দাম

রুপোর দাম

এদিকে, সেপ্টেম্বরের সিলভার ফিউচারে রুপোর দাম খানিকটা বেড়ে যাচ্ছে। ০.১৪ শতাংশ হারে বেড়েছে রুপোর দাম। ১ কেজিতে রুপোর দাম বেড়েছে ৬০,৫৫১ টাকা। টানা কয়েকদিন ধরে রুপরো বাজারেও বেশ মন্দা দেখা যায়। এদিকে, ডলারের দাম বেড়ে যেতেই সোনার বাজারে তার সরাসরি প্রভাব পড়েছে। এদিকে, ১১ মাসে সবচেয়ে বেশি দাম বেড়েছে ডলারের সেই জায়গা থেকে সোনার দামে প্রভাব পড়তে শুরু করে দিয়েছে।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

এদিকে, লক্ষ্মীবারে সোনার দাম কলকাতায় ৪৬ হাজারের আশপাশেই ঘোরাফেরা করছে ১০ গ্রামের নিরিখে। পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ১ গ্রামে ৪৬৮৫ টাকা, ১০ গ্রামে দাম ৪৬৮৫০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৪৪৫ টাকা, ১০ গ্রামে ৪৪৪৫০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রাম ৪৫১০ টাকা, ১০ গ্রামে ৪৫১০০ টাকা। সামনেই পুজো তার আগে সোনার দামের এই গতি ঘিরে রীতিমতো আশার আলো রয়েছে গহনার বাজারে। এদিকে, আগামী সময়ে কলকাতায় ধনতেরাসের বাজারে সোনার দাম কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে বাণিজ্য মহল।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৪০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৩৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৪৯০ টাকা, ২৪ ক্যারেটে ৪৫,৪৯০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৫,২০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,৩১০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,০৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৬,৯৬০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+