সোনার দাম: স্পটগোল্ডের বাজারের হাল হকিকত একনজরে
সোনার দাম: স্পটগোল্ডের বাজারের হাল হকিকত একনজরে
গতকাল থেকেই সোনার দাম হু হু করে পড়ে যেতে শুরু করেছে ভারতে। ফলে ঘরোয়া বাজারে সোনার দাম হু হু করে নামতে শুরু করে দিতেই খুচরো সোনার বিক্রেতা ও গহনা ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। এদিকে, সোনার দাম হু হু করে পড়ে যেতে দেখা যায় গতকালই। সোনালী ধাতু গতকালই মন্দার দিকে যেতে শুরু করেছে এই সপ্তাহের ট্রেন্ড ধরে। ২০২১ সালের শুরুর দিক থেকেই সোনার দাম হু হু করে নামতে থাকে। এদিকে, সোনার দাম স্পট মার্কেটে হু হু করে নেমে যেতে থাকে। সামনেই বিয়ের মরশুম। আর তার আগে এভাবে সোনার দাম উৎসবের মরশুমের শুরুতেই নেমে যেতেই শুরু হয়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে সোনার দাম কোনদিকে যাচ্ছে দেখে নেওয়া যাক। অন্যদিকে, রুপোর দামও বেশ নিম্নগামী হতে শুরু করেছে। এদিকে,স্পট গোল্ডের দাম সাধারণ গড়ের থেকেও অনেকটাই কমতির দিকে। সেই জায়গা থেকে সোনার বাজারের হাল হকিকত একনজরে।

সোনার দাম
ভারতে সোনার দাম গতকাল থেকে ৪৬০৪০ টাকার ঘরে ঘোরাফেরা করছে। এই সপ্তাহে সোনার দাম ০.৩৬ শতাংশ কমেছে। সোনার দাম মঙ্গলবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অক্টোবরের ডেলিভারিতে ০.১৫ শতাংশ কমতির দিকে গিয়েছে। সেই জায়গা থেকে বিশেষজ্ঞদের মতে এই সময়ই সোনা কিনে রাখার আসল সময়। এই সময়ে সোনা কিনলে তা পরে দাম বাড়লে সুবিধা দেবে। এই পরিস্থিতিতে সোনার দাম দিওয়ালির আগে আরও খানিকটা বেড়ে যেতে পারে বলে আশা করছেন তাঁরা। এদিকে আগামী কয়েক বছরে সোনার দামের গতিও বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা। সেই জায়গা থেকে আজ বিশব্বাজারে সোনার দাম ১৮১৬.৭ মার্কিন ডলার। ভারতীয় বাজারে দাম ৪৬০৩০ টাকা।

রুপোর দাম
উল্লেখ্যস ২০২০ সালের অগাস্ট মাসে রেকর্ড গড়ে সোনার দাম ৫৬,২০০ টাকার অঙ্ক ছুঁয়েছে ১০ গ্রামে। সেই জায়গা থেকে বর্তমানে সোনার দাম ১০ হাজার টাকা সস্তা। এখনও পর্যন্ত সোনার সর্বকালীন রেকর্ডের দাম ৫৬ হাজার। করোনা পরিস্থিতিতে সেই দামের ঘরানায় কার্যত আশাবাদী ছিলেন বিলগ্নী কারীরা। এদিকে, গতকাল রুপোর দামেও সেভাবে চমক আসেনি। এদিকে, রুপোর দাম ০.২২ শতাংশ কমে গিয়েছে গতকাল। ফলে ৫০, ৫০৩ টাকা দাঁড়ায় রুপোর দাম। সেই জায়গা থেকে রুপোর দাম ১ কিলোগ্রামে ধনতেরাসের সময়ে কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর রয়েছে সকলের।

কলকাতায় সোনার দাম
বুধবার ২৯ সেপ্টেম্বর সোনার দাম ১ গ্রামে দাঁড়িয়েছে পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ৪৬৮০ টাকা হয়েছে। ১০ গ্রামে সোনার দাম ৪৬৮০০ টাকা হয়েছে। গহনার সোনা ২২ ক্যারেটে ৪৪৪০ টাকা হয়েছে আজ ১ গ্রামে। এদিকে, ১০ গ্রামে ৪৪৪০০ টাকা হয়েছে গহনার সোনা ১০ গ্রামে। অন্যদিকে, শহর কলকাতা যখন মা দুর্গার আবাহনে ব্যস্ত, তখন দুর্গাপুজোর মরশুম পার করেই রয়েছে বিয়ের মরশুম। সেই জায়গা থেকে হলমার্কের সোনা ২২ ক্য়ারেটে ১০ গ্রামে হয়েছে ৪৫০৫ টাকা। ১০ গ্রামে হয়েছে ৪৫০৫০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৫০০ টাকা হয়েছে, ৪৭, ৪৬০ টাকা হয়েছে ২৪ ক্যারেটে , মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,১০০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে হয়েছে ৪৬,১০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৩৫০ টাকা। রাজধানীতে ২৪ ক্যারেটে ৪৯,৪৮০ টাকা হয়েছে । বেঙ্গালুরুতে ২২ ক্যারেটে ৪৩,২০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,২৫০ টাকা হয়েছে। কেরলে ২২ ক্যারেটে সোনার দাম ৪৩,২০০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৭,১৩০ টাকা।

সোনা কেনার শুভ দিন
সোনা কবে ঘরে আনবেন, তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। জ্যোতিষমতে বলা হচ্ছে, সোনা কেনার শুভ দিন দেখে যদি ঘরে সোনার গয়না বা জিনিস আনা যায়, তাহলে তা ভালো ফল দেবে। এতে সংসারে আসবে, সুখবর, আর জীবনে বহু সাফল্যের শিখর ছুঁয়ে ফেলা যাবে। অক্টোবর মাসে সোনা কেনার শুভ দিন দেখে নেওয়া যাক। ৭ অক্টোবর ৯:৫৭ মিনিট - ৫:২৯ মিনিট। ৮ অক্টোবর ৭:৩৩ মিনিট-৯:৫৩ মিনিট, ১২:১১ মিনিট-৫:২৫ মিনিট ১৪ অক্টোবর ১১:৪৮ মিনিট-৩:৩৪ মিনিট, বিকেল ৫:০১-০৬:২৬ মিনিট। ১৫ অক্টোবর ৯:২৫ মিনিট-৩:৩০ মিনিট ,৪:৫৭ মিনিট -৬:২২ মিনিট। পুজো মিটতেই দশমীর পর সোনা কেনা যেতে পারে,- ১৭ অক্টোবর৬: ৫৮ মিনিট-৯:১৭ মিনিট ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট।












Click it and Unblock the Notifications