সোনার দামে বড়সড় পতন, দুর্গাপুজোর আগে কলকাতায় আজ দর কোনদিকে

সোনার দাম বড়সড় পতন, দুর্গাপুজোর আগে কলকাতায় আজ দর কোনদিকে

সোনার দাম হু হু করে নিচে পড়ে যেতে শুরু করেছে। গত ২০২০ সালে সোনার দাম ৫৬ হাজারের রেকর্ড ছুঁয়ে ফেললেও করোনা পরিস্থিতির মাঝে সেভাবে আর সোনার দামের উত্থান পরিলক্ষিত হচ্ছে না। এদিকে বাজারে ক্রমাগত সোনার দাম নিচে নামতে শুরু করে দিয়েছে। এদিনও সেই ট্রেন্ড বজায় রেখে সোনার দামের গতি নিতের দিকে যেতে শুরু করে দিয়েছে। এদিকে, ফেডারাল রিজার্ভের তরফে জানানো হয়েছে, মাসিক বন্ড কেনাবেচা তারা এবার কমতির দিকে নিয়ে যেতে চলেছে। এই পরিস্থিতিতে ঘরেয়া বাজারেও সোনার দামের পরিস্থিতি ভালো নেই। সুখে নেই রুপোতে বিনিয়োগকারী ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে সোনার ও রুপোর দাম কোনদিকে গিয়েছে দেখে নেওয়া যাক।

সোনার দাম আজ

সোনার দাম আজ

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম অক্টোবরের গোল্ড ফিউচারে হয়েছে ১০ গ্রামে ৪৬,৩৮৩ টাকা। এদিন সোনার দাম ০.৬২ শতাংশ পড়েছে। ফলে এদিন সকলে ৯ টা ১৫ নাগাদ বাজার খুলতেই সোনার দামে হু হু করে পতন দেখা যায়। আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্পট গোল্ডে ০.২৩ শতাংশ পড়েছে। মার্কিন ফেডের তরফে সুদের হারের বৃদ্ধি ঘোশিত হতেই আন্তর্জতিক বাজারে সোনার দামের পতন দেখা যায়। হু হু করে নামতে থাকে সোনার দাম। গতবছর ১০ অগাস্ট সোনার দাম ৫৬ হাজার ২০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল। তবে পরবর্তীকালে সেখান থেকে সোনার দাম হু হু করে নামতে থাকে। ২০২১ সালের প্রথমের দিকে সোনার দাম ৫৬ হাজারের ঘরে না থাকলেও, তার থেকে খানিকটা কমে যায়। পরবর্তীকালে সেখান থেকে এক ধাক্কায় কার্যত ৯ হাজার টাকা কমে যেতে দেখা যাচ্ছে সোনার দামের গতি।

রুপোর দাম

রুপোর দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামের সঙ্গে রুপোর দামেও পতন অব্যাহত রয়েছে। সোনার দাম যেখানে রেকর্ড মূল্য থেকে ১০ হাজারের কাছাকাছি কমতির দিকে, সেখানে রুপোর দাম ১ কেজিতে রুপোর দাম ০.৯৭ শতাংশ কমতির দিকে গিয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম হয়েছে ৬০,৫৮৫ টাকা। এদিকে, বিশ্ব বাজারে ক্রমাগত রুপোর দাম হু হু করে নামতে শুরু করে দিয়েছে। অন্যদিকে, সোনার দামও আগের থেকে পতনমুখী। এদিকে, বহু বিশেষজ্ঞের মতে আগামী ধনতেরসের মধ্যেই সোনার দাম ফের একবার পুরনো ফর্মে ফিরে আসবে। তবে বলা হচ্ছে সোনার দাম এবার দ্বিগুণ হয়ে যাবে। সেই জায়গা থেকে বিশ্ববাজারে সোনার দাম রীতিমতো কমতির দিকে গিয়েছে।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

এদিন ২৩ সেপ্টেম্বর কলকাতায় সোনার দাম ফের একবার ৪৭ হাজারের আশপাশে রয়েছে। ১ গ্রামে এদিন পাকা সোনার ২৪ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ৪৭৫০ টাকা, ১০ গ্রামে দাম রয়েছে ৪৭৫০০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫০৫ টাকা রয়েছে, ১০ গ্রামে দাম রয়েছে ৪৫০৫০ টাকা রয়েছে। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৭৫ টাকা। ১০ গ্রামে সোবার দাম ৪৫৭৫০ টাকা।

সোনার দাম অন্যান্য শহরে

সোনার দাম অন্যান্য শহরে

সোনার দাম এদিন চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৩,৮৮০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৮৭০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে ৪৫,৩০০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,৩০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৭৫০টাকা। ২৪ ক্যারেটে রাজধানী দিল্লিতে সোনার দাম ৪৯,৯০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৬০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম বেঙ্গালুরুতে ৪৭,৫৬০ টাকা।

(তথ্য সূত্র -গুডরিটার্নস)

সোনা কেনার শুভ দিন অক্টোবর ২০২১

সোনা কেনার শুভ দিন অক্টোবর ২০২১

উল্লেখ্য সামনেই পুজো। ফলে সোনা কেনার জন্য শুভ দিনের দিকে তাকিয়ে সকলেই। সেই জায়গা থেকে সোনা কেনার শুভ দিন দেখে নেওয়া যাক অক্টোবর মাসের তারিখ অনুযায়ী।

৭ অক্টোবর ৯:৫৭ মিনিট - ৫:২৯ মিনিট। ৮ অক্টোবর ৭:৩৩ মিনিট-৯:৫৩ মিনিট, ১২:১১ মিনিট-৫:২৫ মিনিট ১৪ অক্টোবর ১১:৪৮ মিনিট-৩:৩৪ মিনিট, বিকেল ৫:০১-০৬:২৬ মিনিট। ১৫ অক্টোবর ৯:২৫ মিনিট-৩:৩০ মিনিট ,৪:৫৭ মিনিট -৬:২২ মিনিট। ১৭ অক্টোবর৬: ৫৮ মিনিট-৯:১৭ মিনিট ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+