সোনার দামে প্রবল পতন আজও অব্যাহত, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দামে প্রবল পতন আজও অব্যাহত, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দাম ভারতের বাজারে ফের একবার পতনের দিকে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফের একবার এদিন পড়েছে। এদিকে , সোনার দাম আগের বছরের তুলনায় এই বছর হু হু করে পড়েছে। ২০২০ সালে সোনার দাম যে হারে ছিল, সেই হারের তুলনায় ২০২১ সালে সোনার দাম রীতিমতো পড়তে শুরু করে দিয়েছে। ১০ গ্রাম সোনার দাম গত বছরর ৫৬ হাজারের ঘরে ছিল, আর এই বছর তা ৪৬,৬৩৩ টাকায় নেমেছে। ফলে করোনাকালের শুরুতে সোনায় যখন সকলেই বিনিয়োগ করতে শুরু করে দিয়েছিলেন, তখন ৫৬ হাজারের ঘরে ছিল, পরে সোনার দাম হু হু করে নামতে শুরু করে। এরপর ২০২১ সালে সোনার দাম নেমে গিয়ে তা ৪৬ হাজার টাকার ঘরে আসে। এমতাবস্থায় সোনা ও রুপোর দাম কোনদিকে যাচ্ছে দেখে নেওয়া যাক। সোনার দাম বহু দিন ধরেই নিম্নগামী হতে শুরু করেছে। সেই জায়গা থেকে সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কোনদিকে গিয়েছে , তা দেখে নেওয়া যাক। এদিকে, সোনার দামের এই গতি ক্রমশ নিম্নমুখী হতেই তা বিলগ্নীকারীদের রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে। সেই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, সোনার দাম ও রুপোর দাম আজ ২১ সেপ্টেম্বর ২০২১ এ কোনদিকে গিয়েছে।

সোনার দাম
সোনার দাম এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৭ শতাংশ কমের দিকে রয়েছে। ১০ গ্রামে সোনার দাম ৪৬,৬৩৩ টাকা হয়েছে, যা গত সেশনে সোনার দাম ০.৭ শতাংশ হয়েছে। বিশ্ব বাজারে সোনার দাম এদিনও সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। মার্কিন ফেড নীতি অনুযায়ী কোন ফলাফল আসতে পারে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাজার। এদিনে চিনে নতুন করে ঋণ সংক্রান্ত ঝামেলার জন্য সমস্যা তৈরি হয়ে গিয়েছে। এদিক এই পরিস্থিতিতে স্পট গোল্ড ৭৭৫.৬৩ মার্কিন ডলার প্রতি আউন্সে দাম দাঁড়িয়েছে। সোনার দাম কমতির অন্যতম কারণ মার্কিন ডলারের পোক্ত হওয়ার দিকে থাকা। মার্কিন ডলার যত কমতির দিকে যাবে, ততই বাড়ে সোনার দাম , উল্টোটা হলে ফল ঘুরে যায়।

রুপোর দাম
রুপোর দাম এদিন ১.২ শতাংশ নামতে শুরু করে দিয়েছে। ফলে সেপ্টেম্বরের রুপোর ফিউচারে মূল্য ০.৬৬ শতাংশ নেমেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ৬০,৮৩৫ টাকা হয়েছে। ফলে রুপোর দামের দিক থেকে এদিন বাজারের অবস্থা যে কাহিল তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ২১ সেপ্টেম্বর সোনার দাম ২৩১ টাকা প্রতি ১০ গ্রামে বেড়েছে। এই দর মুম্বইয়ের পাইকারী বাজারে হয়েছে। এর আগে থেকেই দুটি মহামূল্য ধাতুর দাম রীতিমতো হারে নামতে শুরু করেছে। তবে, সোনার সহায়ক মূল্য এদিনও বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে।

সোনার দাম কলকাতায়
২২ সেপ্টেম্বর সোনার দাম কলকাতার বাজারে কোনদিকে গিয়েছে দেখা যাক। ১ গ্রামে পাকা সোনার দাম ২৪ ক্যারেচে হয়েছে ৪৭০৫ টাকা, ১০ গ্রামে হয়েছে ৪৭০৫০ টাকা, গহনার সোনার দাম ১ গ্রামে ৪৪৬৫ টাকা, ১০ গ্রামে ৪৪৬৫০ টাকা, হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ৪৫৩৫ টাকা, ১০ গ্রামে হলমার্কের সোনার দা ৪৫৩৫০ টাকা।

সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে ৪৮,১১০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৩৬০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,৩৬০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,০০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,১৮০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ৪৩,৮৫০ টাকা ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে দাম ৪৮,৯০০ টাকা।

সোনা কেনার শুভ দিন অক্টোবরে
অক্টোবর মাসে সোনা কেনার শুভ দিন দেখে নেওয়া যাক। জ্যোতিষ মতে বলা হয় , যেদিন ঘরে সোনা আসে, সেই দিনই শুভ দিন সোনা কেনার জন্য। ফলে সেই জায়গা থেকে সোনা কেনার জন্য অক্টোবর মাসে কবে শুভ দিন দেখে নেওয়া যাক। ৭ অক্টোবর ৯:৫৭ মিনিট - ৫:২৯ মিনিট। ৮ অক্টোবর ৭:৩৩ মিনিট-৯:৫৩ মিনিট, ১২:১১ মিনিট-৫:২৫ মিনিট।১৪ অক্টোবর ১১:৪৮ মিনিট-৩:৩৪ মিনিট, বিকেল ৫:০১-০৬:২৬ মিনিট। ১৫ অক্টোবর ৯:২৫ মিনিট-৩:৩০ মিনিট ,৪:৫৭ মিনিট -৬:২২ মিনিট। ১৭ অক্টোবর৬: ৫৮ মিনিট-৯:১৭ মিনিট।২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট।












Click it and Unblock the Notifications