রেকর্ড উচ্চতা থেকে সোনার দামে প্রবল পতন অব্যাহত, আজ কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে
রেকর্ড উচ্চতা থেকে সোনার দামে প্রবল পতন অব্যাহত, আজ কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে
সোনার দামের গতি হু হু করে নেমে যেতে শুরু করেছে গত কয়েক সপ্তাহের মধ্যেই। ২০২১ সালের শুরু থেকেই সোনার বাজরে নিম্নমুখী গতি ধরে নিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আগের থেকে অনেকটাই নিম্নমুখী। এই পরিস্থিতিতে কোনদিকে লগ্নি করা যায়, তা নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে করোনা পরিস্থিতির মাঝে ২০২০ সালে যেভাবে সোনায় বিনিয়োগ করে তার ফল দেখা গিয়েছিল দুর্বল ডলারের হেতু, তা ২০২১ সালে সেভাবে দেখা যায়নি। এই জায়গা থেকেই বিতর্ক ও উদ্বেগ শুরু হয়েছে। এদিকে, সোনার গহনা বিক্রেতারা সোনার দামের এই গতিতে বেশ খুশি। দেখে নেওয়া যাক আজ সোনা ও রুপোর দাম কোনদিকে ছুটেছে।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম অক্টোবরের গোল্ড ফিউচারে ০.১৯ শতাংশ নেমেছে। ফলে ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৪৬,১৯১ টাকা। ২১ সেপ্টেম্বরের এই দাম গত ২০২০ সালে অগাস্ট মাসে যে রেকর্ড পরিমাণ দাম হয়েছিল তার থেকে বহু গুণে সস্তা। ফলে এই জায়গা থেকে সোনার দামের গতি নামতে থাকায় রীতিমতো উদ্বেগে বাজার। এদিকে সোনার দামের পাশাপাশি নেমেছে রুপোর দামও। এদিকে, বিশ্ববাজারে সোনার দাম ফ্ল্যাট ছিল। স্পট গোল্ডের বাজার এক আউন্সে হয়েছে ১,৭৬৩.৬০ মার্কিন ডলার। মার্কিন গোল্ড ফিউচার এদিন ১,৭৬৪.৪০ মার্কিন ডলারে ছিল।

রুপোর দাম
এদিকে, রুপোর দাম ২১ সেপ্টেম্বর সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। রুপোর দাম এদিন ১ কেজিতে ০.০২ শতাংশ নেমে যায়। ফলে রুপোর দাম হয় ৫৯,৬২২ টাকা। ফলে রুপোর ফিউচার মূল্যও যে বহু গুণে কমতে শুরু করে দিয়েছে তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে, মার্কিন ডলার প্রবল গতিতে নিজের জায়গা ধরে রেখেছে। বহু দেশের অর্থমূল্যের তুলনায় ডলারের গতি অপ্রতিরোধ্য হয়ে গিয়েছে। যার প্রভাব পড়েছে সোনার দামে।

সোনার দাম কলকাতায়
কলকাতা আপাতত সেজে উঠছে পুজো উপলক্ষ্যে। সোনার দাম আজ ১ গ্রামে পাকা সোনার নিরিখে ২৪ ক্যারেটে হয়েছে ৪৬৯০ টাকা, ১০ গ্রামে হয়েছে ৪৬৯০০ টাকা। গহনার সোনা ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৪৫০ টাকা, ১০ গ্রামে ৪৪৫০০ টাকা হয়েছে। হলমার্কের সোনা ২২ ক্যারেটে ৪৫২০ টাকা হয়েছে ১ গ্রামে। ১০ গ্রামে ২৪ ক্যারেটে হলমার্কের সোনা আজ কলকাতায় ৪৫২০০ টাকা।

সোনার দাম অন্যান্য শহরে
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩, ৭৪০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৮০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫৩৩০ টাকা ২৪ ক্যারেটে দাম ৪৬৩৩০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯৮০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৫০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৪৬০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications