সোনার দাম ফের একবার নিম্নমুখী, সোমবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর কোনদিকে

সোনার দাম ফের একবার নিম্নমুখী, সোমবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর কোনদিকে

বিশ্বকর্মা পুজো চলে যেতেই প্রকৃতিতে পুজোর রঙের অপেক্ষায় বাঙালি। আর পুজো মানেই উৎসবের মরশুমে কেনাকাটা। সেই জায়গা থেকে সোনার গহনা বিক্রেতারা রীতিমতো উৎসাহী সোনার বাজারের দরদাম নিয়ে। সোনার দাম কোথায় গিয়ে থামছে সেদকে নজর রয়েছে ক্রেতাদেরও । এদিকে সোনায় যাঁরা লগ্নী করেছেন তাঁরা আপাতত বাজার গতিপ্রকৃতিতে সেভাবে সন্তুষ্ট নন। কারণ সোনার দামে নিম্নগতি শুরু হয়েছে। পড়ছে রুপোর দামও। সোনার দাম এই মুহূর্তে কোনদিকে যাচ্ছে দেখে নেওয়া যাক।

 সোনার দাম

সোনার দাম

ডলার দামের পোক্ত অবস্থানের মাঝে ফের একবার পড়েছে সোনার দাম। এদিন অক্টোবরের গোল্ড ফিউচার ০.২৩ শতাংশ নেমেছে। একই দিনে ১০ গ্রামে সোনার দামহু হু করে নেমে গিয়েছে। এদিকে সামনেই উৎসবের মরশুম। তারপর রয়েছে বিয়ের মরশুম তার আগে সোনার বিক্রেতাদের নজর রয়েছে সোনার বাজারের দিকে। কারণ ইতিমধ্যেই কলকাতার বাজারে অগাস্টে সোনার খুচরো ব্যবসায়েলাভ এসেছে । এবার সোনার দাম গত বছরের তুলনায় বেশ নামতে শুরু করেছে। ৪৫,৮৮০ টাকা ১০ গ্রামে দাঁড়িয়েছে সোনার দাম। স্পট মার্কেটে ২৪ ক্যারেটে ফাইন গোল্ড আজ ৪৬,৩১০ টাকায় রয়েছে। ২২ ক্যারেটে ৪৫,২০০ টাকা হয়েছে সোনার দাম। ১৮ ক্যারেটে দাম ৩৭,৫১০ টাকা, ১৪ ক্যারেটে সোনার দাম ২৯,৮৭০ টাকা হয়েছে। জানিয়েছে বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

রুপোর দাম

রুপোর দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামের মতোই রুপোর দামও হু হু করে পড়ে যাচ্ছে। সেখানে ১.২৮ শতাংশ হারে রুপোর ফিউচার মূল্যের দাম নামতে শুরু করে দিয়েছে। এরফলে ৭৭০ চাকা নেমেছে একদিনে রুপোর দাম। ফলে তা ফিউচার মূল্যকে ৫৯,২২২ টাকার ঘরে এনেছে 'ইনট্রা ডে' এর বাজারদর অনুযায়ী।

সোমবার কলকাতায় সোনার দাম

সোমবার কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম ১ গ্রামে পাকা সোনার ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৬৯৫ টাকা, ১০ গ্রামে দাম হয়েছে ৪৬৯৫০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৪৫৫ টাকা হয়েছে, ১০ গ্রামে দাম হয়েছে ৪৪৫৫০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে হয়েছে ৪৫২০ টাকা, ১০ গ্রামে ৪৫২০০ টাকা। ফলে আসন্ন উৎসবের মরশুমের আগে সোনার দাম যেভাবে নামতে শুরু করেছে তাতে হাসি ফুটেছে গহনা বিক্রেতাদের মুখে। তবে লগ্নীকারীরা মনে করছেন যে , এভাবে বেশিদিন সোনার দামের বাজার পড়ন্ত থাকতে পারবে না। ফলে ফের একবার সোনার দাম বাড়ার আশা রয়েছে তাঁদের।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৫১০ টাকা। মুম্বই তে অন্যান্য সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৩৯০ টাকা, ২৪ ক্যারেটে ৪৬,৩৯০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,৬৯০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩৩০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,২৩০ টাকা দাম সোনার।

(সূত্র- গুড রিটার্নস)


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+