লক্ষ্মীবারে সোনার দাম কলকাতায় কোথায় গিয়ে ঠেকল! একনজরে দর

সোনার দাম কলকাতা ও ভারতে, বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২১

সোনার দাম গতকালের মতোই এদিনও কার্যত একই রকমের জায়গায় রয়ে গেল। ১০ গ্রামে ৪৭ হাজারের আশপাশেই ঘোরাফেরা করছে সোনার দাম। সামনেই দুর্গাপুজো, তার আগে সোনার দামের গতি প্রকৃতি বেশ ক্রেতা সহায়ক। মূলত, সোনার দাম গতকালের মতোই একই দিকে একই গতিতে এগিয়ে যাচ্ছে। এদিকে, গত একবছরে সোনার বাজারে কার্যত হা হুতাশ পড়ে গিয়েছে। সোনার দাম এই বছরে কমতির দিকে থাকায় বিক্রেতাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। অনেক ক্ষেত্রেই কলকাতার বাজারে সোনার দাম নামতে থাকায় খুচরো সোনার বিক্রি বেড়েছে। তাতে খুশি ক্রেতা থেকে বিক্রেতা । এদিকে মুম্বইতে গণেশ চতুর্থীর মরশুমেও কার্যক জাভেরি বাজারের পরিস্থিতি এক। এমন অবস্থায় দেখে নেওয়া যাক সোনার বাজার দর কোনদিকে চড়ছে।

 সোনার দামের গতি

সোনার দামের গতি

সোনার দাম ১০ গ্রামে ভারতে ৪৭,৩৩০ টাকা। এই দামের গতি গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। সোনার দাম হু হু করে সস্তা হতে শুরু করেছে গত ২০২০ সালের শেষের দিক থেকে। শেষবার সোনার দাম রেকর্ড অঙ্কে পা রেখেছিল ২০২০সালের অগাস্টে। সেই সময় ১০ গ্রামে ৫৬ হাজার টাকার ঘরে সোনার দাম ছিল। সোনার দাম বিশ্ববাজারে আজ ০.১৮ শতাংশ বেড়েছে। সোনার দাম ভারতের বাজারে রয়েছে ৪৭,৩৩০ টাকা। সোনার দাম বিশ্ব বাজারে এক আউন্সে হয়েছে ১৮১৬.৭ মার্কিন ডলার।

প্ল্যাটিলামের দর

প্ল্যাটিলামের দর

সবচেয়ে দামী ধাতু প্ল্যাটিনামের দর ০.০৫ শতাংশ বেড়ে হয়েছে ১০৭৮.০ প্রতি ট্রয়। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সেদিক থেকে সোনার দাম সেদিক থেকে ৪৬৮৬১ টাকা হয়েছে ১০ গ্রামে। এরফলে সোনার দামের হেরফের হয় ৭৯.৭ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ভারতের স্পট মার্কেটে হয়েছে ৪৭৩৩০ টাকা। এদিকে, জিএসটি বাদ দিয়ে ১ কেজিতে রুপোর দাম রুপোর দাম ৬৩,০১৩ টাকা হয়েছে। এই দাম ঘরোয়া বাজারে এই জায়গায় এসেছে। সামনেই আসছে দুর্গাপুজো থেকে দিওয়ালি। সেই জায়গা থেকে রুপোর বাজার ও সোনার বাজারের দর রীতিমতো প্রাসঙ্গিক।

 সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

পাকা সোনার দাম লক্ষ্মীবার বৃহস্পতিবারে ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ১ গ্রামে ৪৮০০ টাকা, ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৮০০০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৫৫ টাকা, ১০ গ্রামে ৪৫৫৫০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৬২৫ টাকা, ও ১০ গ্রামে ৪৬২৫০ টাকা হয়েছে।

 সোনা কোন কোন দিনে কেনা শুভ?

সোনা কোন কোন দিনে কেনা শুভ?

জ্যোতিষ মত অনুসারে সোনা কেনার বিশেষ কয়েকটি দিন রয়েছে। বলা হয় শুভ দিনে যদি ঘরে লক্ষ্মী আসে , তাহলে তা শুভ দিনে দেখেই তাঁকে নিয়ে আসতে হয়। আর সোনা হল লক্ষ্মীর আরেক রূপ। মনে করা হয়, যদি বাড়িতে লক্ষ্মী আসে সঠিক দিনে তাহলে তা খুবই ভালো ফল দিতে পারে জ্যোতিষ মতে। সেই অনুযায়ী দেখে নেওয়া যাক সোনার দামের মতোই সোনা কেনার সঠিক দিন।সেই দিনগুলি সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে কবে কবে রয়েছে, দেখা যাক- ৭ অক্টোবর ৯:৫৭ মিনিট - ৫:২৯ মিনিট। ৮ অক্টোবর ৭:৩৩ মিনিট-৯:৫৩ মিনিট, ১২:১১ মিনিট-৫:২৫ মিনিট ১৪ অক্টোবর ১১:৪৮ মিনিট-৩:৩৪ মিনিট, বিকেল ৫:০১-০৬:২৬ মিনিট। ১৫ অক্টোবর ৯:২৫ মিনিট-৩:৩০ মিনিট ,৪:৫৭ মিনিট -৬:২২ মিনিট। ১৭ অক্টোবর৬: ৫৮ মিনিট-৯:১৭ মিনিট ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট। সেপ্টেম্বরের যে দিনগুলি সোনা কেনার পক্ষে শুভ তা হল,১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট। ১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮৩৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৭৮০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬৭৮০ টাকা রয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৩৫০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,০০০ টাকা ২৪ ক্যারেটে ৪৮০০০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+