সোনার দাম হু হু করে সস্তা হচ্ছে, ১৫ সেপ্টেম্বর কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দাম হু হু করে সস্তা হচ্ছে, ১৫ সেপ্টেম্বর কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সামনেই দুর্গাপুজো। তার আগে সোনার দাম হু হু করে সস্তা হতে শুরু করেছে। গত কয়েকদিনের মতো এদিনও সোনার দাম হু হু করে পড়ে যেতে শুরু করেছে। এজিকে ১৪ সেপ্টেম্বর ডলারের তুলনায় টাকার দাম ঠেকেছে ৭৩.৬৮ মার্কিন ডলারে। এদিকে, সোনার দাম ডলারের সঙ্গে সোজাসুজিভাবে সম্পর্কিত। সেই জায়গা থেকে ডলার পোক্ত জায়গায় গেলেই সোনার দাম হু হু করে নামতে শুরু করে দিচ্ছে। এদের ব্যাস্তানুপাতিক সম্পর্ক বারবার বাজারে প্রভাব ফেলতে শুরু করে দিচ্ছে। যার ফলে টাকা, সোনা ও ডলারে বিনিয়োগের ক্ষেত্রটি বারবার প্রভাবিত হতে শুরু করে। এদিকে ২২ সেপ্টেম্বর ফেডের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে বাজার। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলার সূচক প্রায় দুই সপ্তাহে শীর্ষে স্থিতিশীল হওয়ার প্রভাব সরাসরিভাবে পড়েছে সোনার বাজারদরে। ফলে হলুদ ধাতু আপাতত দুর্গাপুজোর আগে বেশ সস্তা। দেখে নেওয়া যাক, সোনার দর কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে আজ কোথায় পৌঁছল।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ওদিন ৪৫ টাকা কমে গিয়েছে ১০ গ্রামের নিরিখে। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.১ শতাংস নেমে যায়। ফলে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৪৭.২১৫ টাকা। শেষবার সোনার দাম ক্লোজ হয়েছে ৪৭,২৬০ টাকায়। এদিকে, ঘরোয়া বাজারে স্পট গোল্ড ১০ গ্রামে আজ ৪৭,৩৮২ টাকা হয়েছে। উল্লেখ্য, সোনার দাম গত ২০২০ সালের অগাস্টে কার্যত রেকর্ড গড়ে ৫৬ হাজারের ঘরে গিয়েছিল। ৭ অগাস্ট ২০২০ সালের সেই দামের তুলনায় এদিন সোনার দাম হু হু করে পড়ে যেতে শুরু করে।

রুপোর দাম
১ কেজিতে রুপোর দাম রুপোর দাম ৬৩,০১৩ টাকা হয়েছে। জিএসটি বাদ দিয়ে দাঁড়িয়েছে এই দাম ঘরোয়া বাজারে। এদিকে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ১ কেজিতে এদিন ফের একবার নিম্নমুখী। ১ কেজিতে রুপোর দাম ০.২৭ শতাংশ পেড়েছে এদিন। গতকাল ১ কেজিতে রুপোর দাম ছিল ৬৩,১৫৫ টাকা । এদিকে, সামনেই পুজোর মরশুম। তার আগে মহারাষ্ট্র জুড়ে গমেশ উৎসবের পালন চলছে। এরই মাঝে সোনা ও রুপোর মতো ধাতুর খরিদ্দারি বাড়তে পারে বলেও আশা বিক্রেতাদের। এর আগে অগাস্টে কলকাতায় সোনার খুচরো বিক্রেতারা বেশ লাভবান হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, পুজোর মরশুম কাটলেই বিয়ের মরশুম শুরু হবে শীতকাল জুড়ে। একদিকে যেমন হু হু করে সোনা ও রুপোর দাম নামছে, তাতে ফের খুচরো সোনার খরিদারি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সোনা কেনার শুভ দিন
এদিকে, সোনা ঘরের লক্ষ্মী বলে মনে করেন অনেকেই। তবে লক্ষ্মীকে ঘরে আনার শুভ দিন বেছে নিয়ে তবেই তাঁকে ঘরে আনা উচিত বলে মনে করেন জ্যোতিষবিদরা। দেখে নেওয়া যাক জ্যোতিষমতে সোনা কেনার শুভ দিন কোনগুলি। সামনেই পুজো তার আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সোনা কেনার শুভ দিন একনজরে- ৭ অক্টোবর ৯:৫৭ মিনিট - ৫:২৯ মিনিট। ৮ অক্টোবর ৭:৩৩ মিনিট-৯:৫৩ মিনিট, ১২:১১ মিনিট-৫:২৫ মিনিট ১৪ অক্টোবর ১১:৪৮ মিনিট-৩:৩৪ মিনিট, বিকেল ৫:০১-০৬:২৬ মিনিট। ১৫ অক্টোবর ৯:২৫ মিনিট-৩:৩০ মিনিট ,৪:৫৭ মিনিট -৬:২২ মিনিট। ১৭ অক্টোবর৬: ৫৮ মিনিট-৯:১৭ মিনিট ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট। সেপ্টেম্বরের যে দিনগুলি সোনা কেনার পক্ষে শুভ তা হল,১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট। ১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।

কলকাতায় ১৫ সেপ্টেম্বর সোনার দাম
কলকাতায় ১৫ সেপ্টেম্বর বুধবার ১ গ্রামে পাকা সোনা ২৪ ক্যারেটে দাম ৪৭৬৫ টাকা, ১০ গরামে দাম ৪৭৬৫০ টাকা। গহনার সোনা ২২ ক্যারেটে ১ গ্রামে দাম ৪৫২০ টাকা। ২২ ক্যারেটেই ১০ গ্রামে ৪৫২০০ টাকা হয়েছে আজ সোনার দাম। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৯০
টাকা, ১০ গ্রামে ৪৫৯০০ টাকা হয়েছে সোনার দাম আজ কলকাতায়।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৬০০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৬৬০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩৩০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,৩৩০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,৬৭০ টাকা। বেঙ্গালুরতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৩৩০ টাকা হয়েছে।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications