সোনার দামে হু হু করে পতন অব্যাহত! কলকাতায় ১৪ সেপ্টেম্বর ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে

সোনার দাম ক্রমাগত পতনের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর মাত্র এক মাস পরে রয়েছে দুর্গাপুজো। তার আগে হু হু করে নামতে শুরু করে দিয়েছে সোনার দাম। এদিকে পুজোর মরশুম কাটলেই শুরু হবে বিয়ের মরশুম। ফলে সোনার দামের গতি হু হু করে নামতে শুরু করায় তার দিকে নজর রয়েছে সমস্ত মহলের। এদিকে দুর্গাপুজো কাটলেই ধনতেরাস। সেই সময় সোনার দামের গতি কোনদিকে রয়েছে সেদিকে নজর রয়েথে সকলের। এই পরিস্থিতিতে সোনার দাম ও রুপোর দাম আজ কোনদিকে গেল, দেখে নেওয়া যাক। উল্লেখ্য, সোনা যদি ভালো সময়ে ঘরে আনা যায়, তাহলে তা শুভ বলে মনে করেন বহু জ্যোতিষবিদ। সেই অনুযায়ী সোনা কেনার শুভ দিনও দেখে নেওয়া যাবে।

সোনার দাম ১৪ সেপ্টেম্বর

সোনার দাম ১৪ সেপ্টেম্বর

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৬,৮৬০ টাকা। ভারতে সোনার দাম গত কয়েকদিন যেভাবে পড়েছে , তাতে গত অক মাসের নিরিখে তা সর্বনিম্ন। এদিকে, অগাস্ট ২০২০ তে সোনার দাম রেকর্ড ভেঙে দিয়ে ৫৬ হাজারের ঘরে চলে যায়। সেই জায়গা থেকে এদিন প্রা. ৯ হাজারের কাছাকাছি সস্তা রয়েছে সোনা। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বেশ কমতির দিকে রয়েছে। ডলার ইনডেক্সের তুলনায় সোনার দাম পড়ছে। এদিকে, সামনেই মার্কিন মুদ্রাস্ফীতি সম্পর্কীয় তথ্য আসতে পারে। সেই জায়গা থেকে সকলেই তাকিয়ে রয়েছে ডলারের বিরুদ্ধে সোনার দামের গতিপ্রকৃতির দিকে।

রুপোর দাম

রুপোর দাম

১ কেজিতে রুপোর দাম এদিন ৬৩,১৫৫ টাকা হয়েছে। সামনই পুজোর মরশুম। অনেকেই দেবীতে মানত সহকারে গহনা অর্পণ করেন। এরপর পুজো কাটলেই দীপাবলির সময় ধনতেরস আয়োজিত হবে। সেই সময়ও রুপোর দাম ও সোনার দাম ধনতেরসের সময় কোনদিকে যায়, সেদিকে নজর রয়েছে গোটা দেশের। এমনকি বিলগ্নীকারীরাও সতর্কতা অবলনম্বন করে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। উল্লেখ্য, সোনার দাম গত অগাস্টের ৫৬২০০ টাকায় ছুঁয়ে যায় ১০ গ্রামে। সেই রেকর্ডের পর মনে করা হচ্ছে আগামী ৩ থেকে ৫ বছরে সোনার দাম দ্বিগুণ হতে পারে ১০ গ্রামের নিরিখে।

 পুজোর মাসে সোনা কেনার শুভ দিন

পুজোর মাসে সোনা কেনার শুভ দিন

অক্টোবর থেকেই কার্যত ভাদ্র কাটিয়ে আশ্বিনে প্রবেশ। আর পুজোর মাসে সোনা কেনার শুভ দিন নিয়ে বহু জনই ভাবনা চিন্তা করছেন। জ্যোতিষমতে, পুজোর মাসে সোনা কেনার শুভ দিন অক্টোবরের নিরিখে দেখে নেওয়া যাক। অক্টোবর মাসে সোনা কেনার শুভ দিন হল- ৭ অক্টোবর ৯:৫৭ মিনিট - ৫:২৯ মিনিট। ৮ অক্টোবর ৭:৩৩ মিনিট-৯:৫৩ মিনিট, ১২:১১ মিনিট-৫:২৫ মিনিট ১৪ অক্টোবর ১১:৪৮ মিনিট-৩:৩৪ মিনিট, বিকেল ৫:০১-০৬:২৬ মিনিট। ১৫ অক্টোবর ৯:২৫ মিনিট-৩:৩০ মিনিট ,৪:৫৭ মিনিট -৬:২২ মিনিট। ১৭ অক্টোবর৬: ৫৮ মিনিট-৯:১৭ মিনিট ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট। এছাড়াএ সেপ্টেম্বর মাসে সোনা কেনার শুভ সময় হল- বিশ্বকর্মা পুজোর দিন। সেই দিন ভাদ্র সংক্রান্তিতে সেভাবে কোনও শুভ কাজ করার নিয়ম না থাকলেও ২০২১ সালে এই দিন টি ভালো। দেখে নেওয়া যাক, সোনা কেনার জন্য শুভ দিন সেপ্টেম্বরে কী কী রয়েছে, ১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট। ১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ সালে সোনার দাম শহর কলকাতায় রয়েছে ৪৭ হাজারের আশপাশে। ১০ গ্রামে পাকা সোনার ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৭৬৫০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ১০ গ্রামে ৪৫২০০ টাকা, ১ গ্রামে ৪৫২০ টাকা। হলমার্কের সোনার দাম ১ গ্রামে ২২ ক্যারেটে হয়েছে ৪৫৯০ টাকা, ১০ গ্রামে হয়েছে ৪৫৯০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮৩৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,০০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,০০০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,১৪০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৩৪০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৯৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৯৯০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস )

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+