সোনার দাম সোমবার উর্ধ্বমুখী, ৩ মে কলকাতা সহ মেট্রো শহরের দর একনজরে
সোনার দাম সোমবার উর্ধ্বমুখী, ৩ মে কলকাতা সহ মেট্রো শহরের দর একনজরে
সোনার দাম গত কয়েকদিন ধরে রীতিমতো নিম্নগামী হতে শুরু করে। করোনার প্রবল সংকটের মধ্যে ক্রমাগত নিচে নামতে থাকে সোনার দাম। এমন পরিস্থিতিতে বৈশাখের মাঝামাঝি সময়ে সোনার দাম খানিকটা উর্ধ্বমুখী হতে শুরু করেছে। দেখে নেওয়া যাক আজকে সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম জুনের গোল্ড ফিচারে ১০ গ্রামে ৪৭,০৬০ টাকা ছিল। যার জেরে ১০ গ্রামে সোনার দাম ৩২৩ টাকা বেড়েছে এদিন। শতাংশের বিচারে সোনার দাম আজ ০.৭ শতাংশ বেড়েছে বলে দেখা গিয়েছে।

রুপোর দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ১ কেজিতে ৬৯,০৬৩ টাকা হয়েছে। এর জেরে ১ শতাংশ বেড়ে রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কমেছে, ৬৯৭ টাকা।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৬,৩১০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,১০০ টাকা। প্রসঙ্গত, একটা সময় বৈশাখের মধ্যেই সোনার দাম চলে গিয়েছে, ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে। এরমধ্যে কলকাতায় ফের একবার সোনার দাম ৫০ হাজার টাকার দোরগোড়ায়।

অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১০০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে, ৪৮,১১০ টাকা চেন্নাইতে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩৬০ টাকা, ২৪ ক্যারেটে ৪৫,৩৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫৭০ টাকা। ২৪ ক্যারেটে হয়েছে ৪৯,৭৭০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications