সোনার দামে আজ হু হু করে কমতি জারি, ২০ মে লক্ষ্মীবারে কলকাতা থেকে দিল্লির দর একনজরে
সোনার দামে আজ হু হু করে কমতি জারি, ২০ মে লক্ষ্মীবারে কলকাতা থেকে দিল্লির দর একনজরে
সোনার দাম ১৯ মে উর্ধ্বগামী হওয়ার পর, ফের আবার ২০ মে নিম্নমুখী ট্রেন্ডে চলে যায়। গত সেশনেই গত ৩ মাসের মধ্যে সবচেয়ে দামী হয়েছে সোনা। এদিকে, এই পরিস্থিতিতে, ঠিক ১৯ মে কাটতেই সোনার দাম পড়তে শুরু করল আজ। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম নিম্নমুখী হতে শুরু করেছে। সোনার দাম ২০ মে কোথায় গিয়ে থেমেছে দেখা যাক।

সোনার দাম
সোনার দাম এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে ০.৩২ শতাংশ কমেছে বলে জানা গিয়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম এদিন প্রায় ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৪৮.৫২০ টাকা।

রুপোর দাম
এদিন ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৭২,০৭৩ টাকা। গত কয়েকদিন ধরে সোনার দাম রোলার কোস্টার রাইড দেখলেও রুোপর দাম ৭০ হাজারের উপর অনেকদিনই চড়েছিল ১ কেজিতে। সেই রুপোর দাম আজ হয়েছে ১ কেজিতে কমেছে ০.৪ শতাংশ।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় আজ অর্থাৎ ২০ মে দাঁড়িয়েছে ৪৬,৮৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ২০ মে কল্লোলিনী তিলোত্তমায় রয়েছে ৫০,৪৭০ টাকা। ১৯ মে কলকাতায় ২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৬,৬৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৩১০ টাকা ছিল।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৫,৯৮০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫০,১৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,০০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,০০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,৯৩০ টাকা, ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৫০,৮৩০ টাকা।
(তথ্য সূক্র-গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications