সোনার দাম টানা ৩ দিন নিম্নমুখী! কলকাতায় ২ রা জুন দাম কোনদিকে
সোনার দাম টানা ৩ দিন পতন মুখী! কলকাতায় ২ রা জুন দাম কোনদিকে
সোনার দাম টানা ৩ দিন ধরে পতনমুখী । যার জেরে বিনিয়োগকারীদের মুখ ভার। তবে, বিয়ের মরশুমে এর জেরে সোনার গয়না বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে। করোনার আবহে আর মার্কিন মুলুকে উত্তপ্ত পরিস্থিতির জেরে ক্রমেই সোনার দান পতনের দিকে এগিয়ে যাচ্ছে।

সোনার দাম কত
সোনার দাম কয়েকদিন আগেই ১০ গ্রামে ৪৮ হাজার টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। এরপর সেই দাম ক্রমেই পড়তে শুরু করে। এদিন ১০ গ্রাম সোনার দাম ৪৭, ১৩৭ টাকা গিয়ে দাঁড়িয়েছে।

রুপোর দাম
রুপোর দাম এদিন নামতে শুরু করে প্রবল হারে। জুলাই সিলভার ফিচার এক কেজিতে ৫০,৫০৫ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। যা ০.২১ শতাংশ কমে গিয়েছে আজ সকালের দিকে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম এদিন ৪৭,৪১০ টাকা হয়েছে ১০ গ্রামের হিসাবে। এটি ২৪ ক্যারেটের দাম। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দাম কলকাতায় ৪৫,৯১০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)

ভারতের বাকি শহরে কী পরিস্থিতি?
ভারতের বাকি শহরের মধ্যে মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৭,০৮০ টাকা। চেন্নাইকে ২৪ ক্যারেটের দাম ৪৯,২৩০ টাকা। দিল্লিতে এই দাম ৪৭,৭১০ টাকা ২৪ ক্যারেটের হিসাবে।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications