৮ ডিসেম্বর সোনার দাম ৫০ হাজার ছাড়িয়ে গেল! কলকাতার দর একনজরে
৮ ডিসেম্বর সোনার দাম ৫০ হাজার ছাড়িয়ে গেল! কলকাতার দর একনজরে
সোনার দাম ক্রমাগত উর্ধমুখী। বাজারে করোনা ভ্যাকসিন আসার আগমন বার্তাতেই বাজার কার্যত চাঙ্গা হতে শুরু করে দিয়েছে। এদিকে, বিয়ের মরশুমে এভাবে সোনার দাম বাড়ার প্রবণতা খানিকটা বিধ্বস্ত করেছে গহনা বিক্রেতাদের। একনজরে দেখা যাক, সোনার দাম এদিন কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

সোনার দাম ৮ ডিসেম্বর
এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম পার করে দিন ৫০ হাজারের গণ্ডি। ১০ গ্রাম সোনায় এদিন দাম বেড়েছে ০.২৯ শতাংশ। ফলে সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৫০,০৯০ টাকা।

রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে কমেছে। প্রতি কেজির হিসাবে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৫, ৩৯৮ টাকা। এর আগে রুপোর দাম ৭০ হাজারের ঘরে পৌঁছে যায়। তার থেকে আপাতত অনেকাই নিচে রুপো।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন সোনার দাম দাঁড়িয়েছে ২২ ক্যারেটে ৪৭, ৫৬০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে কলকাতায় ৫০৬৬০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৭,৩৩০ টাকা , ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৫১, ৬৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮, ৩৫০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৯, ৩৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৭৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫৩,১৮০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications