১৭ ডিসেম্বর সোনার দাম ফের উর্ধ্বমুখী! কলকাতার দর বৃহস্পতিবার কোথায় গিয়ে দাঁড়াল

১৭ ডিসেম্বর সোনার দাম ফের উর্ধ্বমুখী! কলকাতার দর বৃহস্পতিবার কোথায় গিয়ে দাঁড়াল

সোনার দাম ভারতের বাজারে ক্রমাগত বাড়তে শুরু করেছে। গত কয়েক সপ্তাহের পতনের ট্রেন্ডের পরই ভারতে দেখা যাচ্ছে ফের একবার সোনার দাম বাড়ছে। ডলারের দাম পতনের প্রেক্ষাপটেই এই দামের বৃদ্ধি চোখে পড়তে শুরু করেছে। একনজরে দেখা যাক সোনার দাম এদিন কোনদিকে গিয়েছে।

 সোনার দাম ১৭ ডিসেম্বর

সোনার দাম ১৭ ডিসেম্বর

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফেব্রুয়ারির গোল্ড ফিউচারে সোনার দাম ১০ গ্রামে ৪৯,৭৮২ টাকা হয়েছে। ১০ গ্রামে দাম বেড়েছে ০.৩৭ শতাংশ।এদিন সকালে দামের গতিবিধি এমনভাবেই এগিয়ে যায়। মার্কিন কংগ্রেসের স্টিমুলাস প্যাকেজ ঘোষণার দিকে যতই দিন এগোতে শুরু করে, ততই বাড়তে দেখা যাচ্ছে সোনার দাম।

রুপোর দাম

রুপোর দাম

১৭ ডিসেম্বর রুপোর দাম ১ কেজিতে ১.১ শতাংশ দাম বেড়েছে। ফলে রুপোর দাম এখন ! কেজিতে ৬৬,৬৬৫ কিলোগ্রাম দাঁড়িয়েছে।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম দাঁড়িয়েছে ৪৮,৫৬০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৫১, ৯৬০ টাকা। ফলে কল্লোলিনী তিলোত্তমায় বিয়ের মরশুমে এই দাম যথেষ্ট প্রভাব পেলবে বলে মনে করা হচ্ছে।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৯৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫১,২২০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম মুম্বইতে ৪৮, ৭১০ টাকা। ২৪ ক্যারেটে মায়ানগরীর সোনার দাম ৪৯, ৭১০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনা ৪৮, ৭৬০ টাকা। আর ২৪ ক্যারেটে রাজধানীর সোনার দাম ৫২,৯৬০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+