১০ ডিসেম্বর সোনার দামে ভারী পতন অব্যাহত! কলকাতায় দর একনজরে
১০ ডিসেম্বর সোনার দামে ভারী পতন অব্যহত! কলকাতায় দর একনজরে
ভারতের বাজারে এদিন আমেরিকায় আর্থিক স্টিমুলাস প্যাকেজ নিয়ে সিন্ধান্তহীনতার প্রভাব স্পষ্ট হয়েছে। করোনাকালে ভ্যাকসিনের আসা নিয়ে বাজার সরগরম হতেই নতুন ফ্যাক্টর হিসাবে আমেরিকার স্টিমুলাস প্যাকেজ প্রসঙ্গ বাজারকে বিব্রত করছে। আর এমন এক পরিস্থিতিতে ফের সোনার দামের কমতি দেখা যাচ্ছে।

সোনার দাম ১০ ডিসেম্বর
সোনার দাম এদিন ১০ ডিসেম্বর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.০২ শতাংশ কমেছে। যার জেরে সোনার দাম ১০ গ্রামে হয়েছে ৪৯,২৫০ টাকা। আন্তর্জাতিক মার্কেটেও সোনার দাম এদিন ০.২ শতাংশ কমতিতে চলেছ। এই নিয়ে ভারতের বাজারে পর পর ২ দিনের পতেন সোনার দাম ১০০০ টাকা নামল।

রুপোর দাম
রুপোক দাম এদিন ১ কেজিতে হয়েছে ৬৩,৬৩৫ টাকা। রুপোর দাম অবশ্য এদিন সোনার খাতে বয়ে যায়নি! এদিন রুপোর দামের গতি ছলি উর্ধমুখী। ১০ ডিসেম্বর ১ কেজি রুপোয় ০.২ শতাংশ বৃদ্ধি হয়েছে।

কলকাতায় সোনার দাম
১০ ডিসেম্বর কলকাতায় রুপোর দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৮,৮০০ টাকা। ২৪ ক্যারেটে রয়েছে ৫১,৫০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম চেন্নাাইতে ২২ ক্যারেটে ৪৬,৪৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৬৭০ টাকা সোনার দাম। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,২৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,২৫০টাকা রয়েছএ। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৮,০৫০ টাকা, ২৪ ক্যারেটে যার দাম ৫২,৪২০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications