সোনার দাম মঙ্গলবার কোনদিকে এগোল! কলকাতার দর একনজরে
সোনার দাম মঙ্গলবার কোনদিকে এগোল! কলকাতার দর একনজরে
গতকাল সোনার দামের পতনের পর এদিন সোনার দাম ফের উর্ধ্বগতি ধরে নিয়েছে। মঙ্গলবার বাজার খুলতেই দেখা গিয়েছে সোনার দাম তড়তড়িয়ে বেড়েছে। এদিন সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল দেখে নেওয়া যাক।

মঙ্গলবার সোনার দাম
পর পর ৪ দিন সোনার দাম মুখ খুবড়ে পড়ার পর আজ ফের একবার দাম বেড়েছে সোনার। এদিন এমসিএক্স সূচকে সোনার দাম ০.১৪ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫১,৩৪০ টাকা।

রুপোর দাম
এদিন এমসিএক্স সূচকে রুপোর দাম দাঁড়িয়েছে এক কেজিতে ৬৫,৮৬০ টাকা। উল্লেখ্য এদিন রুপোর দাম এক কেজিতে ০.৪৪ শতাংশ বেড়েছে। ফল গত সেশনে পড়ন্ত রুপো আজ ফের উত্থানমুখী।

কলকাতায় সোনার দর
কলকাতায় এদিন সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৫৩,৩৫০ টাকা। ২২ ক্যারেটে দাম ছিল ৫০,৬৩০ টাকা। সোমবার দাম ছিল ২২ ক্যারেটে ৫১,৭০০ টাকা রয়েছে। অন্যদিকে, কল্লোলিনী তিলোত্তমায় ৫৩,৮১০ টাকা রয়েছে ২৪ ক্যারেটের হিসাবে সোনার দর। ক্রমাগত চিন-মার্কিন বাণিজ্যের প্রবল টালবাহানার প্রভাব বিশ্বের সোনার দরে পড়তে শুরু করেছে। যার প্রভাব কলকাতাতেও পড়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৫৪,০৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ছিল ৫০, ৪৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ছিল,৫১, ৩৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৫৪, ৮৭০ টাকা।












Click it and Unblock the Notifications