সোনার দাম এই মাসের রেকর্ডের চেয়ে কমতিতে! কলকাতার দর আজ কত
সোনার দাম এই মাসের রেকর্ডের চেয়ে কমতিতে! কলকাতার দর আজ কত
পর পর ৫ দিনে সোনার দামে বড়সড় পতনের পর আজ খানিকটা চাঙ্গা দেশের সোনার দাম। তবে ৭ অগাস্ট যেভাবে সোনার দাম ৫৬ হাজার টাকার ঘরে ছিল, সেই তুলনায় আজকের দাম সেভাবে কিছুই বাড়েনি। এখনও অগাস্টের রেকর্ড দামের থেকে কমতিতে দৌড়চ্ছে সোনার দাম। এদিন সোনা রুপোর দামের গতিবিধি একনজরে দেখে নেওয়া যাক।

সোনার দাম আজ
সোনার দাম আজ ১০ গ্রামে দাঁড়িয়েছে ৫১, ১৩৯ টাকা। মূলত ১০ গ্রামের হিসাবে এদিন ০. ৪ শতাংশ বেড়েছে সোনার দাম। এখনও অগাস্ট মাসের ৭ তারিখের তুলনায় ২৬ অগাস্টের সোনার দাম ৫০০০ টাকা পিছিয়ে রয়েছে।

রুপোর দাম ২৬ অগাস্ট
২৬ অগাস্ট রুপোর দাম ০.৬ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজি রুপোর দাম ৬৪, ৩৭৯ টাকা হয়েছে। উল্লেখ্য়, রুপোর দামও এককালে অনেকটাই উঠেছিল। ৭২ হাজারের ঘর পাড়ি দেওয়ার পর রুপোর দাম আজ অনেকটাই কমতিতে।

কলকাতায় সোনার দাম
সোনার দাম আজ কলকাতায় ২৪ ক্যারেটে ৫২, ৮৭০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে ৫০, ১৭০ টাকা। দুটি দামই এদিন ১০ গ্রামের সাপেক্ষে এই অঙ্কে দাঁড়িয়েছে।

দেশের মেট্রো শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন সোনার দাম ২৪ ক্যারেটে ৫৩,৬৬০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ১৯০ টাকা। মুম্বইতে এদিন সোনার দাম ৫০, ৪০০ টাকা ২২ ক্যারেটে। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ৮৫০ টাকা। ২৪ ক্যারেটে দিল্লিতে সোনার দাম ৫৪, ৩৮০ টাকা।












Click it and Unblock the Notifications