সোনার দাম ফের উর্ধ্বমুখী, রুপোর দাম রেকর্ডে! কলকাতায় সোনালী ধাতুর মূল্য একনজরে
সোনার দাম ফের উর্ধ্বমুখী, রুপোর দাম রেকর্ডে! কলকাতায় সোনালী ধাতুর মূল্য একনজরে
পর পর কয়েকদিন টানা রুপোর দাম পড়ে যাওয়ার পর এদিন ফের একবার চাঙ্গা হয়েছে সোনার দাম। চিন-মার্কিন সংঘাতের মাঝেই এই দামের উত্থান পতন রীতিমতো তোলপাড় করেছে বাজারকে। এদিন সোনার দামে যেমন চমক দেখা গিয়েছে, তেমনই রুপোর দামেও এসেছে রেকর্ড বৃদ্ধি।

সোনার দাম
পরপর চারদিনের পর এদিন এদিন সোনার দামে বৃদ্ধি দেখা গেল। এদিন সোনার দামের এমসিএক্স সূচক ০.১২ শতাংশ বেড়েছে। যার জেরে ১০ গ্রামে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৯,০৮৫ টাকা। আন্তর্জাতিক বাজারে এদিন ৯ বছরের হিসাব অনুযায়ী,সোনার দাম রেকর্ড ছুঁয়েছে। বিশ্ব মঞ্চে সোনার সূচকে প্রতি আউন্সে ১,৮১৮.৫৩ টাকা যাচ্ছে।

রুপোর দামে রেকর্ড বৃদ্ধি
রুপোর দামে এদিন রেকর্ড বৃদ্ধি দেখা গিয়েছে। প্রতি কেজির হিসাবে এদিন রুপোর দাম ১,০৫০ টাকা বেড়েছে। ফলে রুপোর দাম এদিন ৫৫,০৫০ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দর
কলকাতায় এদিন সোনার দর ছিল ২৪ ক্যারেটে ৪৯,৮৮০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৮,৯০০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)

অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম এদিন চেন্নাইতে ছিল ৫১, ৩৭০ টাকা ২৪ ক্যারেটের হিসাবে। অন্যদিকে, মুম্বইতে ২৪ ক্যারেটের হিসাবে সোনার দাম ছিল ৪৯,১০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৪৯,১০০ টাকা।
(তথ্যসূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications