সোনার দামে হু হু করে পতন বুধবারেও অব্যাহত! কলকাতায় ৩০ সেপ্টেম্বর দর কত

সোনার দামে হু হু করে পতন বুধবারেও অব্যাহত! কলকাতায় ৩০ সেপ্টেম্বর দর কত

শুধু সোনা নয়, রুপোর দামেও হুড়মুড়িয়ে পতন দেখা দিতে শুরু করেছে। বিশেষজ্ঞদের দাবি এই উৎসবের মরশুমে সোনার দামে ব্যাপক তারতম্য দেখা যাবে। আর এর নেপথ্যে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যা ঘিরে সোনার দামের চড়াই উতরাই গোটা বিশ্বে দেখা যেতে পারে। একনজরে দেখে নেওয়া যাক আজ সোনার দামের গতিবিধি কেমন ছিল।

সোনার দাম

সোনার দাম

সোমবার এমসিএক্স গোল্ডফাচার ০. ৪৭ শতাংশ পতনে ছিল। ফলে ১০ গ্রামে সোনার দাম ২৩৭ টাকা কমেছে। যার ফলে ১০ গ্রামে সোনার দাম ৫০,৪১৫ টাকা হয়েছে। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ক্রমাগত সোনার দামে তারতম্য দেখা যাচ্ছে। নভেম্বরে নির্বাচনের আগে পর্যন্ত এই তারতম্য দেখা যাবে বলে মনে করা হচ্ছে। যা বিনিয়োগকারীদের কাছে একটি বড় আশঙ্কার বিষয়।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ১ কেজিতে অনেকটাই কমে গিয়েছে। এমসিএক্স ফিচারে এই দাম ২ শতাংশ কমেছে। এক কেজিতে দাম ৬১,২৬৭ টাকায় দাঁড়িয়েছে রুপোর দাম। রুপোর দাম এর আগের সেশনে খানিকটা উত্থানের দিকে থাকলেও এখন তা কমতে চলেছে।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫২,৬৪০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৯, ৭৩০ টাকা। সামনেই দুর্গাপুজো, তার আগে কলকাতায় সোনার দামে কমতিতে গহনা বিক্রেতারা খানিকটা স্বস্তি বোধ করছেন।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

মুম্বইতে এদিন সোনার দাম ২২ ক্যারেটে ছিল ৪৮, ৯৫০ টাকা। ২৪ ক্যারেটে মুম্বইতে সোনার দাম ছিল , ৪৯, ৯৫০ টাকা । মায়ানগরীতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫০ হাজারের নিচে নামলেও, চেন্নাইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫২, ৭৩০ টাকা, ২২ ক্যারেটে দাম রয়েছে ৪৮ ৩৪০ টাকা। রাজধানী দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে রয়েছে ৫৩, ৬৭০ টাকা, ২২ ক্যারেটে রয়েছে ৪৯,২০০ টাকা।

(তথ্য-সূত্র গুড রিটার্নস )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+