সোনা, রুপোর দামে ফের হু হু করে পতন! কলকাতায় ৮ অক্টোবরের দর একনজরে
সোনা, রুপোর দামে ফের হু হু করে পতন! কলকাতায় ৮ অক্টোবরের দর একনজরে
পর পর ৩ দিনে ব্যাপক পতন হয়েছে সোনার দামে। ক্রমাগত দেশে সোনার দাম কমতে শুরু করে দিয়েছে। গত ৭ অগাস্টের রেকর্ড সোনার দামকে সেভাবে এখনও ছুঁতে পারেনি সোনালী ধাতু। এদিকে সমহারে রুপোর দামও ধরাশায়ী। একনজরে সোনার ও রুপো দাম দেখে নেওয়া যাক আজ।

সোনার দাম
সোনার দাম এদিন এমসিএক্স গোল্ড ফিচারে ০.১৫ শতাংশ কমেছে। ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন হয়েছে ৪৯, ৯৭১ টাকা। ফলে পর পর তৃতীয় দিনেও বিপুল ধাক্কা খেয়েছে সোনার দাম।

রুপোর দাম
এদিন রুপোর দাম এমসিএক্স ফিচারে ০.২৩ শতাংশ কমতিতে রয়েছে। ফলে ১ কোজিতে রুপোর দাম ৬০, ২৮০ টাকা হয়েছে। তবে বিশ্ব বাজারে রুপোর দাম খানিকটা স্থিতিশীল জায়গাতে রয়েছে।

কলকাতায় সোনার দাম
এদিন কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,, ৫২০ টাকা রয়েছে। ২৪ ক্য়ারেটে কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম রয়েছে ৫২, ৪৩০ টাকা। রুপোর দাম ভারতের শহরগুলিতে এদিন ৬০২১০ টাকা রয়েছে।

দেশের অন্যান্য শহরে সোনার দাম
দেশের একাধিক শহরে সোনার দাম কমতির দিকে বলেই দেখা যাচ্ছে। চেন্নাইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫২,৩৬০ টাকা, ২২ ক্যারেটে ৪৮,০০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৯০০ টাকা, ২৪ ক্যারেটে ৫৩,৩৪০ টাকা । মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯, ৪৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫০, ৪৫০ টাকা হয়েছে দাম ।












Click it and Unblock the Notifications