সোনার দামে ফের হু হু করে পতন লক্ষ্মীবারেও! ১ অক্টোবর কলকাতায় দর কোথায় ঠেকল

সোনার দাম দুর্গাপুজোর মাসের শুরুর দিকে ব্যাপকভাবে পতনের দিকে। গত ৭ অগাস্ট ৫৬ হাজারের অঙ্কে যে দাম উঠেছিল আজ তা ক্রমাগত নামতে নামতে ৫০ হাজারের ঘরে। সামনেই মার্কিন নির্বাচন। সেখানে প্রেসিডেন্ট নির্বাচনের জের বাজারে এসে পড়েছে। তারওপর মার্কিন আর্থিক নীতিও প্রকাশ্যে আসার আগে পরের সময়ের মধ্যে সোনার দামে টালমাটাল অবস্থা দেখা গিয়েছে। ফলে সোনার দাম আ ১ অক্টোবর ২০২০ সালে কোথায় এসে ঠেকেছে , দেখে নেওয়া যাক।

 সোনার দাম

সোনার দাম

সোনার দাম এমসিএক্স গোল্ড ফিচারে ০.০৬ শতাংশ নেমেছে আজ। ফলে ১০ গ্রামের হিসাবে দাম দাঁড়িয়েছে ৫০, ৩০৫ টাকা। তবে বিশ্ব বাজারে সোনার দরে খানিকটা পরিবর্তন এসেছে। করোনা ভাইরাসের জেরে আমেরিকার পরিস্থিতির দিকে নদর রেখে, মার্কিন সরকার আরও একটি আর্থিক প্যাকেজ প্রকাশ করতে পারে বলে খবর। আর সেদিকে তাকিয়ে বাজার দরে সোনার মূল্যও পরিবর্তিত হতে পারে আগামী দিনে।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ০.২৫ শতাংশ বেড়েছে। বহু দিন ধরে রুপোর দামে মন্দা থাকার পর, এদিন একটু হলেও রুপোর দাম বেড়েছে। এদিন ১ কেজি রুপোর দাম ৬০, ০৫৫ টাকা হয়েছে। গত সেশনে রুপোর দাম কেজি প্রতি ২৫০০ টাকা কমেছিল , তবে আজ খানিকটা তা বেড়েছে।

কলকাতায় ১ অক্টোবর সোনার দাম

কলকাতায় ১ অক্টোবর সোনার দাম

২২ ক্যারেটে কলকাতায় ১ অক্টোবর সোনার দাম হয়েছে ৪৯,২১০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২, ৬৫০ টাকা রয়েছে কল্লোলিনী তিলোত্তমায়। আপাতত দেশে গুজরাতের বিভিন্ন শহরে সোনার দাম একটু সস্তা। তবে বাকি শহরে সোনার দাম ৫২ থেকে ৫৩ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৩৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২, ৭৪০ টাকা রয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৮, ৯৬০ টাকা, ২৪ ক্যারেটে রয়েছে ৪৯, ৯৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,২১০ টাকা রয়েছে, ২৪ ক্যারেটে দাম রয়েছে ৫৩, ৬৮০ টাকা।

(তথ্য সূত্র - গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+