মহালয়ায় সোনার দামে হু হু করে পতন! ১৭ সেপ্টেম্বর লক্ষ্মীবারে কলকাতায় দর কত
মহালয়ায় সোনার দামে হু হু করে পতন! ১৭ সেপ্টেম্বর লক্ষ্মীবারে কলকাতায় দর কত
বিশ্বের বিভিন্ন বাজারে সোনার দাম পড়তেই এদিন ভারতেও সোনার দাম পড়ে যায়। গত ২ দিন সোনার দামে খানিকটা উর্ধগতি দেখা গেলেও, তা বৃহস্পতিবার দেখা যায়নি। লক্ষ্মীবারে আজ সোনার ও রুপোর দাম কোথায় ঠেকল দেখা যাক।

সোনার দাম ১৭ সেপ্টেম্বর
এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দাম এদিন ০.৮৫ শতাংশ কমে গিয়েছে। ফে ১০ গ্রাম সোনার দাম মহালয়ার সকালে ছিল ৫১, ৩৯১ টাকা। মার্কিন আর্থিক নীতি প্রকাশ্যে আসার পরই ভারতের বাজারে সোনার দরে চাঞ্চল্য পরিলক্ষিত হয়।

রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে ১.৪ শতাংশ কমে গিয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৭,৭৯৮ টাকা। মহালয়ার আগে গয়নার ধাতুতে এমন কমতি বাজারে বেশ খানিকটা প্রভাব ছড়িয়েছে।

কলকাতায় সোনার দাম
মহালয়ার দিন কলকাতায় সোনার দাম ৫৩ হাজার টাকার ঘরেই রয়েছে। ফলে ২৪ ক্যারেটে মহালয়ার দিন সোনার দাম ছিল শহরে ৫৩, ২৬০ টাকা। অন্যদিকে, কলকাতায় ২২ ক্যারেটে আজ সোনার দাম ছিল ৫০,৫৭০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,০৯০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫৩,৫৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৫০,২০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১,২০০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৫০,১০০ টাকা , অন্যদিকে রাজধানীতে সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৫৩,২৬০ টাকা।












Click it and Unblock the Notifications