সোনার দাম ১০ দিনে প্রথমবার বড়সড় পতনে,সস্তা রুপোও! কলকাতায় দর কোনদিকে
সোনার দাম এই প্রথম বড়সড় পতনের দিকে। ১০ দিনের মধ্যে এই প্রথম সোনার দাম বাজার খুলতেই পতনমুখী হয়ে যায়। যদিও বুধবারের শেষ সেশনে তা কমতির দিকে যাবে বলে আঁচ করছিলেন বহু বিশেষজ্ঞই। উল্লেখ্য, এদিন সকাল ৯:৪৫ মিনিট নাগাদ দেশের সর্বকালীন দামের রেকর্ড ছুঁয়েও শেষ রক্ষা করতে পারেনি সোনা। শতাংশের বিচারে পর পর সেশনে অভ্যন্তরীণ সোনার দামে পতন দেখা যায়। একনজরে দেখে নেওয়া যাক, সোনার দাম কতটা কমতির দিকে গেল ৩০ জুলাই।

সোনার দাম
এমসিএক্স অগাস্ট ফিচার্সে এদিন সোনার দাম ০.২ শতাংশ পড়েছে। ফলে ১০ গ্রাম সোনার দাম ৫৩০৬৫ টাকা আজ হয়েছে। গত ৯ দিনে সোনার দাম ১১ শতাংশ বেড়েছিল। যদিও বুধবার পরের দিকে তা কমতির দিকে যেতে থাকে।

রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে ২ শতাংশ কমেছে। ফলে রুপোর দাম ১কেজিতে এদিন দাঁড়িয়েছে ৬৩,৯০৯ টাকা। এমসিএক্স ফিচার্সে এমনই দেখা গিয়েছে।

কলকাতায় সোনার দাম
সোনার দাম এদিন কলকাতায় ২৪ ক্যারেটে ছিল ৫৩,১৩০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটে সোনার দাম এদিন ছিল ৫১,৭৩০ টাকা। উল্লেখ্য, গতকাল সোনার দাম ১১ শতাংশ বেড়ে ৫৫ হাজার ছাড়িয়েছিল। তবে এদিন সকাল হতেই সেই সীমা নামতে থাকে।
(তথ্যসূত্র- গুড রিটার্নস)

দেশের বাকি শহরে সোনার দর
চেন্নাইতে সোনার দর এদিন ২৪ ক্যারেটে ছিল ৫৫, ৩২০ টাকা। ২২ ক্যারেটে ছিল ৫০,৭৫০ টাকা। অন্যদিকে, মুম্বইতে ২৪ ক্য়ারটে সোনার দাম ছিল ৫২,৪১০ টাকা। উল্লেখ্য, দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৭১০ টাকা ছিল।












Click it and Unblock the Notifications