সোনার দামে ফের হু হু করে পতন, কলকাতায় ৭ এপ্রিলের দর একনজরে
সোনার দামে ফের হু হু করে পতন, কলকাতায় ৭ এপ্রিলের দর একনজরে
সোনার ও রুপোর দাম ক্রমেই নামতে শুরু করেছে। তবে গত কয়েকদিনের যে ট্রেন্ড তাতে সোনা নিম্নমুখী হলেও মাঝে একটু চাঙ্গা ছিল। এরপর আজ সোনার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখা যাক। গত সপ্তাহেই একবছরে সবচেয়ে কম দাম হিট করে সোনা । দাম দাঁড়ায় ৪৪ হাজারের ঘরে।

সোনার দাম ৭ এপ্রিল
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১ গ্রামে দাঁড়িয়েছে ৪৫, ৭৬৭ টাকা প্রতি ১০ গ্রামে। ১০ গ্রামে এদিন সোনার দাম পড়েছে ০.৩৩ শতাংশ। স্পট গোল্ড এদিন ০.২ শতাংশ নেমেছে প্রতি আউন্সে ১,৭৩৯.৪৬ মার্কিন ডলারে। এর আগে মঙ্গলবার, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে জুনের গোল্ড ফিচার খানিকটা বেড়েছে। ১০ গ্রামে জুনের গোল্ড ফিচার দাঁড়িয়েছে ০.৩৫ শতাংশ উপরে। ফলে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৪৫,৫০৩ টাকায়।

রুপোর দাম
এদিন রুপোর দাম দাঁড়িয়েছে ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৫,৭১৫ টাকা। রুপোর দাম ১ কেজিতে শেষমেশ গিয়ে ঠেকেছে ০.২৮ শতাংশে। গত সেশনে রুপোর দাম ১ কেজিতে ১,৩০০ টাকা বেড়েছে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,৬৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,৩২০ টাকা হয়েছে। এর আগে, ২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৪,৬৩০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম এদিন কল্লোলিনী তিলোত্তমায় দাঁড়িয়েছে ৪৭,৩২০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
প্রসঙ্গত চেন্নাইতে সোনার দাম ৪২,৯৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬. ৮৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৪, ৩০০ টাকা ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে দাম ৪৫,৩০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৮০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৮৭০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications