সোনার দাম মঙ্গলবার কোথায় গিয়ে দাঁড়াল, কলকাতায় দর একনজরে

সোনার দামের লেটেস্ট আপডেট ৬ এপ্রিল, ২০২১ কলকাতা ও ভারতে

সোনার দাম এদিন ভারতীয় বাজারে ফের একটি উল্লেখযোগ্য পথে হাঁটতে থাকে। জুনের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সোনার দামের গতিবিধি স্বাভাবিকভাবেই বাজারে প্রভাব ফেলে। ভারতের ৪ রাজ্য যখন ভোটমুখী ও এক কেন্দ্রশাসিত অঞ্চল যখন ভোটের মধ্যে রয়েছে, তখন ভারতের বাজারে সোনার দাম কোনদিকে যাচ্ছে, তা তাৎপর্যবাহী।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে জুনের গোল্ড ফিচার এদিন খানিকটা বেড়েছে। ১০ গ্রামে জুনের গোল্ড ফিচার দাঁড়িয়েছে ০.৩৫ শতাংশ উপরে। ফলে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৪৫,৫০৩ টাকায়।

রুপোর দাম

রুপোর দাম

এদিন ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৪,৯৪৩ টাকা। গত সেশনে রুপোর দাম ১ কেজিতে অনেকটাই নেমেছে। সেই সময় রুপোর দাম নামে ০.৯ শতাংশ। প্রসঙ্গত, গত ১ মাসে সোনা রুপোর দাম এই প্রথম চাঙ্গা হওয়ার পথে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৪,৬৩০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম এদিন কল্লোলিনী তিলোত্তমায় দাঁড়িয়েছে ৪৭,৩২০ টাকা।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪২,৫৭০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,৪৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৪,২০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে মুম্বইতে সোনার দাম ৪৫,২০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮৬০০ টাকা হয়েছে।

(তথ্য সূত্র গুড রিটর্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+