সোনার দামে সপ্তাহের প্রথম দিনেই হু হু করে পতন, ৫ এপ্রিল কলকাতায় দর কোনদিকে
সোনার দামে সপ্তাহের প্রথম দিনেই হু হু করে পতন, ৫ এপ্রিল কলকাতায় দর কোনদিকে
ফের পতনমুখী সোনা। বিশ্ব জুড়ে করোনার প্রবল দাপটের মাঝে বহু দেশই লকডাউনের রাস্তায় হেঁটেছে। এমন অবস্থায় সোনার বাজারে বহু দিন ধরেই উত্থান পতন দেখা গিয়েছে। তবে উত্থান সে অর্থে উল্লেখযোগ্যভাবে কিছু দেখা যায়নি। সোনার দাম সেদিক থেকে আজ কোথায় গিয়ে দাঁড়াল দেখা যাক।

সোনার দাম ৫ এপ্রিল
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে ০.১৪ শতাংশ নেমে যায় আজ। ফলে ১০ গ্রামে আজ সোনার দাম ৪৫,৩৫৫ টাকা হয়েছে। ২০১৮ সালের পর প্রথম ত্রৈমাসিকে সোনার দামের এমন পতন সে অর্থে আগে দেখা যায়নি। ভারতের বাজারে ২০২০ সালের অগাস্ট মাসের পর থেকে ক্রমেই সোনার দামের পতন লক্ষ্য় করা গিয়েছে।

রুপোর দাম
১ কেজিতে রুপোর দাম ৬৫,০৭০ টাকা হয়েছে। এদিকে, প্রথম ত্রৈমাসিকে সোনার দাম ১০ গ্রামে প্রায় ৫০০০ টাকা পড়েছে এবার। সেই জায়গা থেকে রুপোর দামের ক্ষেত্রে অবনতি বেশ তাৎপর্যপূর্ণ।

কলকাতায় সোনার দাম
কলকাতায় ২২ ক্যরেটে সোনার দাম এখন ৪৪,৬২০ টাকা দর। চৈত্র শেষ হলেই সামনে বৈশাখ। আর বৈশাখ বিয়ের মরশুম হিসাবে ধরা হয়। আর তার আগে, ২৪ ক্যারেটে কলকতায় সোনার দাম আজ ৪৭,৩১০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪২,৬০০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,৪৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,২০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৫,২০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৪১০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৮,৪৫০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications