সোনার দাম এক ধাক্কায় ফের সস্তা, ৪ মার্চ কলকাতায় দর কোথায় দাঁড়াল দেখা যাক
বিশ্ববাজারে সোনার দাম খুব একটা চাঙ্গা হতে পারেনি। ট্রেন্ড ধরেই ঘরোয়া বাজারেও সোনার দাম এদিন বেশ সস্তার দিকে। এমন এক পরিস্থিতিতে ৩ মার্চ ও সোনার দাম বেশ সস্তার দিকে গিয়েছে। গতবছর অগাস্টে সোনার রেকর্ড দামের তুলনায় আজ প্রায় ১১,৫০০ টাকা কম রয়েছে সোনার দাম।

সোনার দাম ৪ মার্চ
সোনার দাম ৪ মার্চ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ০.৪ শতাংশ পড়েছে। ১০ মাসে এদিন সবচেয়ে কম দামে সোনার দর পৌঁছেছে ৪৪,৭৬৮ টাকা। গত শেসনে সোনার দাম ১০ গ্রামে ৬০০ টাকা কমেছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৭,৪৭৩ টাকা। রুপোর দাম এদিন নেমে গিয়েছে ০.৮ শতাংশ। এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সেভাবে ওঠা নামা করেনি আজ।

কলকাতায় সোনার দাম
কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,৩০০ টাকা। ২৪ ক্যারেটে আজ সোনার দাম ৪৭,০০০ টাকা। বিয়ের মরশুমে দামের এই গতিবিধিতে স্বর্ণব্যবসার হাল খানিকটা চাঙ্গা করতে পারে বলে আন্দাজ অনেকের।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪২,১৭০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৬,০২০ টাকা। মুম্বইতে দাম ৪৩,৯০০ টাকা ২২ ক্যারেটে, আর ২৪ ক্যারেটে দাম ৪৪,৯০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৯৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৯৫০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications