সোনার দাম সস্তার ট্রেন্ডে, ২৭ মার্চ কলকাতা সহ মেট্রো শহরে দর কোনদিকে
সোনার দাম ২২ ক্যারেটে শনিবার ৪৪ হাজার টাকার নিচে গিয়েছে। ১০ গ্রামের হিসাবে ২৪ ক্যারেট আর ২২ ক্যারেটে বেশ নিচের দিকে আজ সোনার দাম। এমনই তথ্য 'গুড রিটার্নস' এর। করোনার নতুন করে ধারালো দংশনের মাঝেই বাজারে ভ্যাকসিনেশনের প্রেক্ষাপটে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে সোনার বাজার দরে দেখা যাক।

সোনার দাম
২২ ক্যারেটে (১০ গ্রামে) সোনার দাম ৪৩,৭৬০ টাকা হয়েছে। যা আগে ২২ ক্যারেটে ছিল ৪৩,৯২০ টাকা। এদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম ১০ গ্রামের হিসাবে ৪৪,৭৬০ টাকা হয়েছে। প্রসঙ্গত গত ৬ মাসে সোনার দাম প্রায় ১৮ শতাংশ কমতির দিকে গিয়েছে।

স্পট গোল্ড কেনদিকে
স্পট গোল্ড প্রতি আউন্সের হিসাবে ০.২ শতাংশ কমেছে। এর ফলে শুক্রবার বিকেল সাড়ে চারটে (জিএমটি) নাগাদ স্পট গোল্ডের দাম ১,৭২৪.০৩ মার্কিন ডলার হয়েছে।

কলকাতায় ২৭ মার্চ সোনার দাম
এদিকে, ভোটমুখী রাজ্য বাংলায় সোনার দাম সংসশ্লিষ্ট মহলে বেশ আলোচনায় আছে। কলকাতায় সোনার দাম ৪৪,১৮০ টাকা আজ। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,৯০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪২,৩২০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,১৭০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৩,৭৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৪,৭৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৮৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৮৩০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications