সোনার দামে হু হু করে পতন অব্যাহত, ২৩ মার্চ কলকাতায় দর কত
সোনার দামে হু হু করে পতন অব্যাহত, ২৩ মার্চ কলকাতায় দর কত
সোনার দাম ফের একবার নিম্নমুখী। মার্কিন ডলারে দুর্বলতার জেরে বিশ্বে সোনার দামে ব্যাপক পতন দেখা যাচ্ছে। এছাড়াও কোভিড পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ শুরু হওয়ায় বিশ্বে সোনার দামে তার প্রভাব এসে পেড়েছে। সোনার দাম এদিন কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় কোথায় গিয়ে দাঁড়াল, দেখা যাক।

সোনার দাম আজ কত?
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০৭ টাকা কমেছে। ১০ গ্রামে শতাংশের বিচারে ০.২৪ নেমেছে সোনার দাম। ফলে ১০ গ্রামে এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম হয়েছে ৪৪,৭৯৮ টাকা।

রুপোর দাম
১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে আজ ৬৬,০২৫ টাকা। শতাংশের বিচারে ১ কেজিতে রুপোর দাম নেমেছে ৩০৬ টাকা। ১ কেজির বিচারে ০.৪৬ শতাংশ নেমেছে রুপোর দাম। এর আগে রুরোর দামে সেশ সেশনে ৬৬,৩৩১ টাকা হয়ে যায়।

কলকাতায় সোনার দাম
সোনার দাম এদিন ২২ ক্যারেটে ৪৪,৪০০ টাকা। অন্যদিকে, সোনার দাম ২৪ ক্যারেটে কলকাতায় ৪৭,০০০ টাকা হয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে চেন্নাইতে ৪২,২৮০ টাকা, ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,১২০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৩,০০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৪,০০০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৪,০৫০ টাকা ২২ ক্যারেটে, আর ২৪ ক্যারেটে দাম ৪৮০৫০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications