সোনার দাম ভোটের মাসে কোনদিকে হাঁটছে, ১৮ মার্চ একনজরে কলকাতার দর
সোনার দাম ভোটের মাসে কোনদিকে হাঁটছে, ১৮ মার্চ একনজরে কলকাতার দর
সোনার দাম ও রুপোর দাম ভারতের বাজারে খানিকটা বেড়েচে। মার্কিন ফেডেরাল রিজার্ভ এদিন আর্থিক নীতি পরিবর্তন করার পর ঘরোয়া বাজারে সোনার দাম খানিকটা চড়তে থাকে। বহুদিন বাদে সোনার দাম আজ বাজার কাঁপিয়ে চড়লেও তা ২০২০ সালের অগাস্ট মাসের রেকর্ড থেকে অনেকটাই কমতির দিকে। একনজরে দেখা যাক ১৮ মার্চ সোনার দাম ও রুপোর দাম কোনদিকে যাচ্ছে।

সোনার দাম ১৮ মার্চ
সোনার দাম ১০ গ্রামে এদিন ৪৫,১৮৯ টাকা হয়েছে। ১০ গ্রামে সোনার দাম ০.৮ শতাংশ বাড়তে শুরু করে। এদিকে, বিশ্ববাজারে সোনার দাম ০.৫ শতাংশ বড়েছে। ১ আউন্সে সোনার দাম ১,৭৫২.৪১ মার্কিন ডলার হয়েছে।

রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে ৬৮,০২১ টাকা হয়েছে। রুপোর দাম এদিন ১.২ শতাংশ বেড়েছে । ফলে রুপোর দাম সামান্য বাড়লেও তা সেভাবে লগ্নীকারীদের মুখে হাসি ফোটাতে পারেনি। কারণ এর আগে রুপোর দাম ৭০ হাজারের বেশি হয়েছে।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় আজ ৪৪,২৭০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৪৬,৯১০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
এদিন চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪২,৫৮০ টাকা, ২৪ ক্যারেটে ৪৬,৪৫০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৯৭০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৪৪,৯৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৪,১৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,১৬০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications