সোনার দাম হু হু করে সস্তা হচ্ছে! ১০ মার্চ কলকাতায় দর কোথায় ঠেকল
সোনার দাম হু হু করে সস্তা হচ্ছে! ১০ মার্চ কলকাতায় দর কোথায় ঠেকল
সোনার দাম ভারতের বাজারে হু হু করে সস্তা হচ্ছে। সোনার দর কার্যত ভারতের বাজারে বেশ চাপে রয়েছে। বিশ্ববাজারে সোনার দাম গত সেশনের থেকে অনেকটাই কম রয়েছে। এমন এক পরিস্থিতিতে সোনার দাম ১০ মার্চ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখা যাক।

সোনার দাম ১০ মার্চ
সোনার দাম ১০ মার্চ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৩ শতাংশ কমেছে। যার ফলে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৪৪,৭৩২ টাকা। মূলত ২০২০ সালের অগাস্ট মাসে রের্ড ৫৪ হাজারের গণ্ডি পার হওয়া দামের তুলনায় এমাসে সোনার দাম ১১ হাজারের বেশি নেমেছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম ফের একবার নিম্মমুখী ছিল। রুপোর দাম এদিন কমেছে ০.৭ শতাংশ। ১ কেজিতে রুপোর দাম আজ দাঁড়িয়েছে ৬৭,০১১ টাকা। ফলে আজ রুপোর দর বেশ কম। অন্য দিকে সোনার দাম রেকর্ড থেকে ২৫ শতাংশ কমতিতে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে আজ দাঁড়িয়েছে ৪৪,১৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ভোটমুখী শহরে আজ ৪৬,৭৯০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে ৪২,১৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৫,৯৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৪৩০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৪,৪৩০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৩,৪৩০ টাকা, ২৪ ক্যারেটের দাম ৪৭,৯৫০ টাকা।
(তথ্য সূত্র গুজ রিটার্নস)












Click it and Unblock the Notifications