সোনার দাম পর পর চারদিন তীব্র পতনের দিকে! কলকাতায় সোনালী ধাতু কতটা দামী হল
সোনার দাম পর পর চারদিন তীব্র পতনের দিকে! কলকাতায় সোনালী ধাতু কতটা দামী হল
সোনার দাম হু হু করে নামতে শুরু করেছে গোটা দেশে। প্রথম দফার পর মাঝে খানিকটা স্থিবাস্থা থাকলেও, পরবর্তী পর্যায়ে ফের দাম নামতে শুরু করেছে। ফলে এমন অবস্থায় সোনার দামের পতন অব্যাহত। সেদিক থেকে ১০ জুন সোনার দাম কোনদিকে যাচ্ছে, তা নিয়ে কয়েকটি দিক আলোচনা করা হল।

সোনার দর
গত চার দিনে এই নিয়ে দ্বিতীয়বার পড়ল সোনার দাম। এদিন ১০ গ্রামের সোনার দাম দাঁড়িয়েছে ৪৬, ৫৭০ টাকা। গত সেশনে সোনার দাম ১০ গ্রামে ৫০০ টাকা বেড়েছে। তবে তা পরবর্তী পর্যায়ে কমে যায়।

রুপোর দাম
রুপোর দাম এদিন ফের একবার উর্ধ্বগতির দিকে। প্রতি কেজিতে এদিন রুপোর দাম ৪৮,১৬৫ টাকা। গত সেশনে রুপোর দাম ০.১১ শতাংশ নেমেছিল। তবে পরবর্তী পর্যায়ে তা বেড়ে যায়।

সোনার দাম কলকাতায়
সোনার দাম কলকাতায় এদিন ছিল ৪৭, ৭৫০ টাকা। এটি ২৪ ক্যারেটের দাম ছিল। সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৬,২৫০ টাকা হয়েছে।

দিল্লি মুম্বইয়ে সোনার দাম
দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ৪৫, ৭০০ টাকা। ২৪ ক্যারেটের দাম ৪৬,৯০০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেট সোনার দাম ৪৫, ৯৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ৪৬, ৯৫০ টাকা। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম ৪৮, ৯৮০ টাকা।












Click it and Unblock the Notifications