সোনার দাম ৯ ফেব্রুয়ারি কোনদিকে! কলকাতা সহ অন্যান্য শহরের দর একনজরে
সোনার দাম ৯ ফেব্রুয়ারি কোনদিকে! কলকাতা সহ অন্যান্য শহরের দর একনজরে
গত ৬ দিনে পর পর ৫ বার নেমেছে সোনার দাম। এরমাঝে সোনার ঘিরে একাধিক ল্পনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে বিশ্ব বাজারে সোনার দাম জানুয়ারি থেকে ৫ শতাংশ পড়েছে। সোনার বাজার দর সম্পর্কীয় বিশ্লেষকরা মনে করছেন যে আরও ১০০ ডলার মতো দাম সোনার ক্ষেত্রে নামবে। একনজরে দেখা যাক সোনার বাজার দর।

সোনার দাম
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এপ্রিলের ফিউচারে বেড়েছে ০.৪ শতাংশ। ফলে ১০ গ্রাম সোনার দাম নেমে হয়েছে ৪৮,০২৬ টাকা। তবে মনে করা হচ্ছে সোনার দাম, আগামী কয়েকদিনে নেমে তা ৪৫ হাজারেও যেতে পারে।

রুপোর দাম
এদিন সকাল ৯:২০ মিনিটে দেখা গিয়েছে ঘরোয়া বাজারে রুপোর দাম ৭০ হাজারের উপরে গিয়েছে। এদিন রুপোর দাম ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭০,২২৩ টাকা।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাম হয়েছে ৪৭,৩১০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,০০০ টাকা।

অন্যান্য় শহরে সোনার দাম
এদিন চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮, ৭১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৮৯০ টাকা দাম, ২৪ ক্যারেটে দাম ৪৭,৮৯০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,০১০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications