সোনার দাম ৫০ হাজারের বহু নিচে বিয়ের মরশুমে! ২৭ জানুয়ারি কলকাতার দর একনজরে
সোনার দাম ৫০ হাজারের বহু নিচে বিয়ের মরশুমে! ২৭ জানুয়ারি কলকাতার দর একনজরে
সোনার দাম এই নিয়ে পর পর ৪ দিনে হুড়মুড়িয়ে পতনের দিকে। বিয়ের মরশুমে এমনভাবে দামের পতন নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ বিষয়। এদিন সোনার দাম ফের একবার পতনের তালিকায় সামিল হয়েছে। একনজরে দেখা যাক সোনার দাম এদিন কত।

সোনার দাম ২৭ জানুয়ারি
২৭ জানুয়ারি সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে নেমে গিয়েছে ০.৬ শতাংশ। ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন ৫০ হাজার থেকে নেমে অনেকটাই কম। ১০ গ্রামে সোনার দাম এদিন ৪৮, ৮৪৫ টাকা হয়েছে।

রুপোর দাম
এদিকে,জানা গিয়েছে রুপোর দামও মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৬ শতাংশ কমেছে। ১ কেজিতে রুপোর দাম ৬৬ ,১৩০ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,৪৯০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দান কলকাতায় রয়েছে ৫১,১৯০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪৬,২১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৬১০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,০০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,০০০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৯০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,২৫০ টাকা।
(তথ্য় সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications