সোনার দাম বিয়ের মরশুমে ৫০ হাজার ছুঁইছুঁই! ২৩ জুন কলকাতায় দর কত

সোনার দাম বিয়ের মরশুমে ৫০ হাজার ছুঁইছুঁই! ২৩ জুন কলকাতায় দর কত

উত্থান পতনের মধ্য দিয়েই বিয়ের মরশুমে সোনার দাম ৫০ হাজার ছুঁয়ে ফেলার দিকে এগিয়ে যাচ্ছে। এদিন ও বাজার শুরু হতেই সোনার চড়া হার শুরু হয় দামের। তবে খানিকটা সময় এগিয়ে যেতেই দাম একটু হলেও কমতির দিকে যায়।

ইতিহাস তৈরি করেই পতনমুখী

ইতিহাস তৈরি করেই পতনমুখী

একদিন আগেই ইতিহাস তৈরি করেছিল সোনা। আর ঠিক তার পরদিনই পতনমুখী হয়েছে সোনার দর। মঙ্গলবার একটু হলেও কমেছে সোনার দর। এদিন সোনার দর ১০ গ্রামে ২৪ ক্যারেটের হিসাবে দাঁড়িয়েছে ৪৮,০৭৫ টাকা। সোমবারের তুলনায় যা ২০০ টাকা কমেছে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দামও এদিন পড়েছে অনেকটাই। এদিন সকাল সকালই রুপোর দাম ৫৭২ টাকা সস্তা হয়েছে। এক কেজি রুপোর দাম আপাতত ৪৮,২৫৩ টাকা হয়েছে।

 সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

সোনার দর ২২ ক্যারেটে এদিন কলকাতায় ছিল ৪৭,০১০ টাকা। বিয়ের মরশুমে সোনার দর সোমবার চড়তেই শহরের তাবড় সোনার দোকানে বিক্রেতাদের মাথায় হাত পড়ে। ২৪ ক্যারেটে এদিন সোনার দর ৪৮,৮০০ টাকা ছিল।
(তথ্য সূত্র -গুড রিটার্নস )

 দেশের বাকি শহরে সোনার দাম

দেশের বাকি শহরে সোনার দাম

দেশের বাকি শহরে সোনার দাম ৪৮ হাজারের আশপাশেই ঘোরাফেরা করছে। সোনার দাম এদিন দাঁড়িয়েছে দিল্লিতে ২৪ ক্যারেটে ৪৮,২০০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেটের দাম ৪৭,৬১০ টাকা। বেঙ্গালুরুতে ২৪ ক্য়ারেটের দাম ৪৯, ৭৬০ টাকা। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম ৫০, ৫৯০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+