১৫ জানুয়ারি সোনার দামে হু হু করে পতন! শুক্রবার কলকাতায় দর একনজরে
১৫ জানুয়ারি সোনার দামে হু হু করে পতন! শুক্রবার কলকাতায় দর একনজরে
বৃহস্পতিবারের পর শুক্রবারেও সোনার দামে প্রবল পতন দেখা গিয়েছে। ভারতের বাজারে করোনা ভ্যাকসিন আসার পরই সোনার দামে এই প্রবল পতন দেখা গেল। এই সপ্তাহের প্রথমের দিকেও সোনা দামের গতি খানিকটা নিচে নামার পর সপ্তাহ শেষে খানিকটা উঠলেও, তা সেভাবে উল্লেখযোগ্য হয়নি।

সোনার দাম ১৫ জানুয়ারি
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ০.২৪ শতাংশ কমেছে। ফেল ১০ গ্রামে সোনার দাম ৪৯, ১০৪ টাকায় নেমেছে সোনার। এদিন সকাল ৯:২০ মিনিটে এমনই তথ্য এসেছে।

রুপোর দাম
১৫ জানুয়ারি রুপোর দাম ৬৬, ১৪৫ টাকায় দাঁড়িয়েছে কেজি প্রতি। ফলে ১ কেজিতে রুপোর দাম অদি প্রায় ৫০৩ টাকা কমেছে।যার ফলে শতাংশের বিচারে দেখা যাচ্ছে কেজি প্রতি রুপোর দাম ০.৭৫ শতাংশ কম।

কলকাতার সোনার দাম
কলকাতায় এদিন সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৮, ৪১০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১, ৫২০ টাকা। ফলে বিয়ের মরশুমের শুরুর দিকেই দামের এই গতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

সোনার দাম অন্যান্য শহরে
সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৬, ৫২০ টাকা, ২৪ ক্যারেটে ৫০, ৭৫০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮, ৪৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯, ৪৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে দাম ৪৮, ১৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২,৫২০ টাকা।
(তথ্য সূ্ত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications