সোনার সঙ্গে রুপোরও দামের উর্ধ্বগতি শুরু! কলকাতায় দর কোনদিকে
দেশে পেট্রোলের দর ক্রমাগত বাড়ছেই, তার সঙ্গে এদিন গ্যাসের দাম বেড়েছে। অন্যদিকে, গত কয়েকদিনে সোনার দাম ধরাশায়ী হওয়ার পর আজ তা খানিকটা মুখ তুলে দাঁড়িয়েছে। একনজরে দেখা যাক ১৫ ফেব্রুয়ারি সোনার দাম , রুপোর দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

সোনার দাম ১৫ ফেব্রুয়ারি
সোনার দাম ১০ গ্রামে এদিন ০.১৭ শতাংশ কমেছে। ফলে এদিন ১৫ ফেবব্রুয়ারি সোনার দাম ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ৪৭,৩৯৮ টাকা দাঁড়িয়েছে।

রুপোর দাম
এদিন ১৫ ফেব্রুয়ারি রুপোর দাম দাঁড়িয়েছে ১ কেজিতে ৬৯,৯০০ টাকা। এগিন রুপর দাম এক কেজিতে ১ শতাংশ বেড়েছে। প্রসঙ্গত, গত সেশনে সোনা ১০ গ্রামে ৮০০ টাকা হারিয়েছে।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় দাঁড়িয়েছে ৪৬, ৭২০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৯, ৪২০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
এদিন সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে হয়েছে ৪৪,৭০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮, ৭৬০ টাকা। মুম্বইতে দাম ২২ ক্যারেটে ৪৬,০০০, ২৪ ক্যারেটে ৪৭০০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০, ৬২০ টাকা।












Click it and Unblock the Notifications