২০২১ সালের প্রথম দিন সোনার দাম কত! শুক্রবার কলকাতার দর একনজরে
সোনার দাম বছরের প্রথম দিনেই উর্ধ্বমুখী। ১ জানুয়ারি ২০২১ সালের প্রথমে সোনার দাম উর্ধ্বমুখী হলেও তা গত ৭ অগাস্টের ৫৬ হাজারের সোনার দামের গতিকে ছুঁতে পারেনি। ১ জানুয়ারি সোনার দাম কোথায় দাঁড়াল আজ দেখা যাক।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৫০, ১৯৮ টাকা। এদিন ১০ গ্রামের হিসাবে ০.০৯ শতাংশ দাম বেড়েছে সোনার। ফলে বিয়ের মরশুমের আগে বছরের প্রথম দিনে এই বৃদ্ধি তাৎপর্যবাহী।

রুপোর দাম
এদিন ১ কেজিতে ০.১৪ শতাংশ বেড়েছে। ফলে এদিন ১ কেজিতে রুপোর দাম হয়েছে ৬৮,২০০ টাকা। এদিকে, মনে করা হচ্ছে সোনার দাম যেদিকে যাচ্ছে ,তাতে খুব শিগগির তা ৬৩ হাজারের গর ছুঁয়ে ফেলবে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,৫৮০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৫২,১৭০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ২৬০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১, ৫৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৮, ৯৪০ টাকা, ২২ ক্যারেটে। অন্যদিকে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৯৪০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮, ৮৬০ টাকা, ৫৩,৩১০ টাকা ২৪ ক্যারেটে সোনার দাম রাজধানীতে।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications