সোনার দাম এবার কমতির পথে! কলকাতার দর আজ কত
সোনার দাম এবার কমতির পথে! কলকাতার দর আজ কত
সোনার দাম বিয়ের মরশুমে হুহু করে বাড়তে শুরু করেছিল। কয়েকদিন আগে পর্যন্ত রেকর্ড গড়ে এবার খানিকটা পতনের দিকে এগোচ্ছে সোনার দাম। এদিকে, সোনায় বিনিয়োগ কারীরা দামের পতনে খানিকটা হলেও মুষড়ে পড়েছেন।

সোনার দাম ২৬ জুন
এদিন সোনার দাম ০.০২ শতাংশ কমেছে। ফলে সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৭,৯৩০ টাকায়। ১০ গ্রামে এদিন সোনার দাম এমসিএক্স গোল্ড ফিচার্সে এমনই ছিল। শেষ সেশনে সোনার দাম ০.৩ শতাংশ কমে যায়।

রুপোর দাম
রুপোর দাম এদিন খাানিকটা কমেছে। রুপোর দাম এমসিএক্স ফিচার্সে ০.১ শতাংশ কমেছে। ফলে ! কেজিতে রুপোর দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৮, ০৭৫ টাকা। যদিও বিয়ের মরশুমে সোনা ও রুপোর দাম ঘিরে উদ্বেগ রয়েই গিয়েছে গয়না বিক্রেতাদের মনে।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম এদিন কলকাতায় ৪৮,৮৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটে সোনার দাম এদিন ৪৮,৮৫০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বিয়ের বাজারে সোনার দাম পরিস্থিতি উদ্বেগের দিকে যাচ্ছে।
(তথ্যসূত্র- গুড রিটার্নস)

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন সোনার দাম ৫০,৩৮০ টাকায় গিয়ে ঠেকেছে ২৪ ক্যারেটের হিসাবে। মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম ৪৮,২১০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৪৮,০৭০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications