বনগাঁ লোকালে সবজির ব্যাগ থেকে ৯৬ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার
বনগাঁ লোকালে সবজির ব্যাগ থেকে ৯৬ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া 96 লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করেছে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

পুলিশ জানিয়েছে, যে ৯৬ লক্ষ টাকার যে সোনা বাজেয়াপ্ত হয়েছে, তা বাংলাদেশ থেকে পাচার হচ্ছিল। কলকাতায় বৌবাজারে নিয়ে যাবার কথা ছিল বলে স্বীকার করেছে পাচারকারী। তবে কার কাছে এই বিপুল পরিমাণে সোনা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার সকালে শিয়ালদহগামী বনগাঁ লোকালে সবজির ব্যাগে লুকিয়ে পাচার করা হচ্ছিলো সোনা। সন্দেহবশত নিত্যযাত্রীরা খবর দেয় জিআরপিকে। সেই সূত্র মতই জিয়ার পিএসএ ব্যাগ থেকে উদ্ধার করে সোনার বিস্কুট গুলি দেখে হতবাক সকলেই। তাঁদের গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনায় এভাবে লুকিয়ে চুরিয়ে সোনা পাচার নতুন নয়। এর আগেও বসিরহাট বনগাঁ বারাসাত উত্তর ২৪ পরগনার একাধিক জায়গা থেকে লক্ষাধিক টাকার সোনা উদ্ধার করে পুলিশ। কখনও বাসের মধ্যে থেকে বস্তা শুদ্ধ সোনা উদ্ধার হয় বসিরহাটে, কখনো অটোর ডিকি থেকে উদ্ধার হয় সোনা, কখনওবা আনাজের ব্যাগে, কখনও গাড়ির তেলের পাইপে, কখনও ইঞ্জিনের মধ্যে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করা হয়েছে। আর এবার ট্রেনের মধ্যের সবজির ব্যাগ থেকে কয়েক লক্ষ টাকার সবজি ব্যাগ থেকে উদ্ধার হল সোনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications