সোনার দাম আজ কলকাতায় কত! রুপোর দর শহরে কোনপথে
সোনার দাম উর্ধ্বমুখী হতেই কলকাতায় দর কোথায় ঠেকল! রুপোর মূল্য কোনপথে
সোনার দাম এই মুহুর্তে আকাশছোঁয়া পর্যায়ে চলে গিয়েছে। এদিন সোনার দামে রেকর্ড বৃদ্ধি দেখা যেতে শুরু করে। মার্কিন- চিন বাণিজ্য সংঘাতের হাত ধরে সোনার দাম গত কয়েকদিন ধরে পতনের পর গতকাল থেকে চাঙ্গা হয়। এদিকে, এমন পরিস্থিতিতে আজ রেকর্ড বৃদ্ধি হয়েছে সোনার দামে। একনজরে দেখে নেওয়া যাক, কলকাতায় সোনার দাম কত।

কলকাতায় সোনার দাম
কলকাতায় আজ সোনার দাম ২৪ ক্যারেটে রয়েছে ৪৯,৮৯০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটে সোনার দাম রয়েছে ৪৮, ৪৯০ টাকা। উল্লেখ্য, এদিন সোনার দাম রেকর্ড বৃদ্ধির দিকে যেতে শুরু করেছে।

আজ সোনার দাম
২২ জুলাই ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সজেঞ্জে ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৫০,০১০ টাকা।ভারতে আজ সোনার দামের সর্বকালীন রেকর্ড গড়েছে। গত কয়েকদিনের টানা পতনের পর এই উত্থান রীতিমতো প্রাসঙ্গিক।

সোনার দাম অন্যান্য শহরে
চেন্নাইতে এদিন সোনার দাম ২৪ ক্যারেটে ৫১,৩৮০ টাকা ছিল। ২২ ক্যারেটে ছিল ৪৭,১০০ টাকা। মুম্বইতে এদিন সোনার দাম ২৪ ক্যারেটে ৪৯,১১০ টাকা। ২২ ক্যারেটে ছিল ৪৮,১১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৯,১১০ টাকা।
(তথ্য সূত্র - গুড রিটার্নস)

রুপোর দাম কলকাতায়
রুপোর দাম এদিন ১ কেজিতে কলকাতায় ছিল ৬০,৪০০ টাকা। ১০০ গ্রামের দাম ৬০৪০ টাকা। ১০ গ্রামে ৬০৪ টাকায় বিক্রি হয়েছে। এদিন একে কেজিতে রুপোর দাম প্রায় ৫০০০ টাকা বেড়েছে ।
(তথ্য সূত্র - গুড রিটার্নস)
{document1}












Click it and Unblock the Notifications