সোনা-রুপোর দাম হু হু করে নামল তৃতীয়ায়! ১৯ অক্টোবর দুর্গাপুজোর সপ্তাহে কলকাতায় দর কত

সোনা-রুপোর দাম হু হু করে নামল তৃতীয়ার সকালে! ১৯ অক্টোবর দুর্গাপুজোর সপ্তাহে কলকাতায় দর কত

ভারতের বাজারে (Indian Market) ফের পতনমুখী সোনা। দুর্গাপুজোর সপ্তাহের শুরুতেই এদিন সোনার দাম ব্যাপক হারে পতনমুখী। সোনার সঙ্গে পাল্লা দিয়ে পড়েছে রুপোর দামও। উৎসবের আবহে সোনার দাম (Gold Price)কলকাতায় (Kolkata)ও রুপোর দাম এদিন কোথায় গিয়ে দাঁড়াল দেখে নেওয়া যাক।

সোনার দাম

সোনার দাম

এমসিএক্স ডিসেম্বর গোল্ড ফিচারে সোনার দাম এই নিয়ে পর পর দ্বিতীয় দিনে পড়ল। এদিন তৃতীয়ার দিন সকালে সোনার দাম ০. ২২ শতাংশ পড়েছে। ফলে সোনার দাম এদিন ১০ গ্রামে ৫০,৪৩৭ টাকা হয়েছে।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম ভারতের বাজারে এদিনও কমতির দিকে। রুপোর দাম এদিন ভারতের বাজারে ০.৭ শতাংশ কম। ফলে ১ কেজি রুপোর দাম এদিন ভারতের বাজারে ছিল ৬১, ২৫০ টাকা।

 সোনার দাম কলকাতায় দুর্গাপুজোর সপ্তাহে

সোনার দাম কলকাতায় দুর্গাপুজোর সপ্তাহে

দুর্গাপুজোর সপ্তাহ ২০২০ সালে শুরু হচ্ছে ১৯ অক্টোবর থেকে। এদিন তৃতীয়ার দিন কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৯,৮২০ টাকা রয়েছে। ২৪ ক্যারেটে ১৯ অক্টোবর কলকাতায় দাম রয়েছে ৫১, ৩২০ টাকা।

 দেশের অন্যান্য শহরে সোনার দাম

দেশের অন্যান্য শহরে সোনার দাম

বেঙ্গালুরুতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৯০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১,৩২০ টাকা। চেন্নাইতে সেনার ২৪ ক্যারেটের দাম ৫১,১৬০ টাকা। ২২ ক্যারেটে দাম ৪৬,৯০০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯,৯২০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,৯২০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯,৩০০ টাকা। ২৪ ক্যারেটের দাম ৫৩,৭৮০ টাকা।

(তথ্যসূত্র -গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+