সোনার দামে রেকর্ড উচ্চতা থেকে ৫,৫০০ টাকার কমতি! কলকাতায় ১৬ অক্টোবর বাজারদর একনজরে
সোনার দামে রেকর্ড উচ্চতা থেকে ৫,৫০০ টাকার কমতি! কলকাতায় ১৬ অক্টোবর বাজারদর একনজরে
লক্ষ্মীবার পার হতেই ভারতের বাজারে দিশাহীনভাবে এগিয়ে যাচ্ছে সোনা (Gold Price)ও রুপোর (Silver Price) দর। কোনও এদিকে, বিশ্ববাজারেও নিস্তব্ধতা রয়েছে দুই মূল্যবান ধাতুর দামে। মার্কিন আর্থিক স্টিমুলাস প্যাকেজের অপেক্ষা বহু বিনিয়োগকারীকেই উদ্বেগে ফেলেছে। এরমধ্যে ভারতের বাজারে ও কলকাতায় (Kolkata) সোনার দাম কোনদিক যেতে শুরু করল দেখা যাক।

সোনার দাম
এদিন সোনার দাম এমসিএক্স গোল্ডের ডিসেম্বর ফিচারে পড়েছে অনেকটাই। ১০ গ্রামে সোনার দাম ৫০, ৬৫৩ টাকা হয়েছে। এই সপ্তাহ জুড়েই বারতে সোনা ও রুপোর দামের ক্ষেত্রে অস্থিরতার মাত্রা প্রবলহারে বাড়ে। শেষ সেসে সোনার মূল্য ০. ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তারপর এদিন গত ৭ অগাস্টের ৫৬ হাজার টাকার রেকর্ড গণ্ডি থেকে ৫,৫০০ টাকা কমে যায় সোনার দাম।

রুপোর দাম
রুপোর দাম এদিন এক কেজিতে পড়েছে। এদিন রুপোর দাম ৬১, ৫১২ টাকা হয়েছে। এক কেজির হিসাবে এই দাম দাঁড়িয়েছে। এর আগে রেকর্ড মাত্রায় পৌঁছায় রুপোর দাম। সেই সময় ১ কেজিতে রুপোর দাম দাঁড়ায় ৮০ হাজার টাকা।

কলকাতায় সোনার দাম
এদিন ২২ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে কলকাতায় ৪৯, ২৭০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম কলকাতায় ১৬ অক্টোবর রয়েছে ৫২, ২৭০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
বিভিন্ন রাজ্যের নানার শুল্ক ব্যবস্থার হাত ধরে সোনার দামের পরিবর্তন হয়। তাই বিভিন্ন শহরে বিভিন্ন রকমের দাম হয় সোনার। চেন্নাইতে এদিন সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮, ৫৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৯৪০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম ৫০, ৫৩০ টাকা, দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৩, ৭৪০ টাকা।
(তথ্যসূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications