সোনায় বড় পতনের পর ১৪ অক্টোবর দাম কোথায় দাঁড়াল! বুধবার কলকাতার দর একনজরে
সোনার দামে বড় পতনের পর ১৪ অক্টোবর দাম কোথায় দাঁড়াল! বুধবার কলকাতার দর একনজরে
সোনার দাম এদিন তুমুল পতনের পর পের ঘুরে দাঁড়াতে শুরু করেছে। মার্কিন নির্বাচনের আবহে গোটা বিশ্বে সোনার দাম নিয়ে তুমুল উত্থান পতন দেখা যাচ্ছে। এদিন সোনার দাম(Gold Price) কোথায় গিয়ে দাঁড়াল একনজরে দেখে নেওয়া যাক।

সোনার দাম ১৪ অক্টোবর
এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দাম আজ দাঁড়িয়েছে ১০ গ্রামে ৫০,৩৪৩ টাকা। গোল্ড ফিচারে এদিন ০.১৯ শতাংশ উত্থান দেখা যায়। যদিও তার আগে তুমুল পতন দেখা গিয়েছে সোনার দামে। গত সেশনে সোনার দাম ১০ গ্রামে ৮৫০ টাকা টাকা কমেছিল। যদিও পরে তা বেড়ে যায়।

রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে হয়েছে ৬০, ৩৪৩ টাকা। এদিন রুপোর দামে ০.৩ শতাংশ বৃদ্ধি দেখা যায়। এর আগে গত সেশনে রুপোর দাম ২৬০০ প্রতি কেজি কমতে শুরু করে।

সোনার দাম কলকাতায়
সোনার দাম এদিন কলকাতায় ২২ ক্যারেটে ৪৯,৭৩০ টাকা রয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় ৫২, ৭৫০ টাকা হয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
এদিন ২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪৮, ৩৮০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে এই দক্ষিণী শহরে সোনার দাম ৫২,৭৭০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে ৪৯, ৬০০ টাকা সোনার দাম। ২৪ ক্যারেটে দাম ৫০, ৬০০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯,২৫০ টাকা। ২৪ ক্যারেটে দিল্লিতে সোনার দাম ৫৩,৭৩০ টাকা।












Click it and Unblock the Notifications