'পিসি' মমতা'র উপর ভরসা রেখেই গোয়া দখলের ছক অভিষেকের! রইল তারকা প্রচারকদের তালিকা

গোয়া বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত চড়ছে রাজনৈতিক পারদ। সে রাজ্যে একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূল। কোনও জায়গাতেই খামতি রাখতে চাইছে না তাঁরা। কার্যত লোকসভা নির্বাচনের আগেই জাতীয় রাজনীতিতে নিজেদের জায়গা শক্ত

গোয়া বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত চড়ছে রাজনৈতিক পারদ। সে রাজ্যে একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূল। কোনও জায়গাতেই খামতি রাখতে চাইছে না তাঁরা। কার্যত লোকসভা নির্বাচনের আগেই জাতীয় রাজনীতিতে নিজেদের জায়গা শক্ত করতে চায় তৃণমূল।

আর গোয়াই অভিষেকের কাছে প্রমাণ করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই ফের একবার গোয়া উড়ে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শধু তাই নয়, গোয়া নির্বাচনে তাদের তারকা প্রচারকদের তালিকাও ঘোষণা করা হল।

প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়

ইতিমধ্যে দু'দফায় গোয়াতে ঘুরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে তৃণমূলস্তরে সেখানে প্রচারও করেছেন। কিন্তু ভোটের আগে ফের একবার সে রাজ্যে যেতে পারেন তিনি। এমনটি তৃণমূল সুত্রে খবর। তবে তারকা প্রচারকদের যে তালিকা প্রকাশ হয়েছে সেখানেও নাম রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে কবে নাগাদ তিনি সেখানে যাবেন সেই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। এমনকি করোনা পরিস্থিতির কথা ভেবে ভার্চুয়ালের মাধ্যমেও প্রচার সে রাজ্যে সুপ্রিমো করতে পারেন বলে জানা যাচ্ছে।

৩০ জনের নামের তালিকা

৩০ জনের নামের তালিকা

মমতা সহ ৩০ জনের একটি তারকা প্রচারকের নামের তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় অভিষেক, ডেরেক সহ রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের সহসভাপতি যশবন্ত সিংয়ের নামও। রয়েছেন লিয়েন্ডার পেজ। এছাড়াও প্রাক্তন ফুটবলার অ্যালভিটো। গত কয়েকমাস আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু এবার তৃণমূলের হয়ে গোয়ার মাঠে খেলতে নামছেন কলকাতা কাঁপানো প্রাক্তন এই ফুটবলার। এছাড়াও এই তালিকাতে বাংলার বেশ কয়েকজন সাংসদ রয়েছেন বলে জানা যাচ্ছে। রয়েছেন বাবুল সুপ্রিয়ও-কীর্তি আজাদের মতো নেতারাও।

ফের গোয়া যাচ্ছেন অভিষেক

ফের গোয়া যাচ্ছেন অভিষেক

গত কয়েকদিন গোয়াতেই পরে ছিলেন অভিষেক। দফায় দফায় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বিজেপিকে হারাতে রণকৌশল তৈরি করেছেন। কিন্তু তাঁর কাছেও এই নির্বাচন বড় চ্যালেঞ্জ। আর তাই ফের একবার গোয়া উড়ে যাচ্ছেন। জানা যাচ্ছে, রবিবারই ফের গোয়া পাড়ি দিতে পারেন অভিষেক। উল্লেখ্য আজ শনিবার গোয়া বিধানসভার জন্যে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে। গোয়াতে পৌঁছেই তাঁদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। এছাড়া প্রচারেও নামতে পারেন তিনি।

তৃণমূলের অফিসের এই হামলা হয়

তৃণমূলের অফিসের এই হামলা হয়

শুক্রবার রাতে পানজিমে তৃণমূলের অফিসের এই হামলা হয়। সেখানে লাগানো একের পর এক তৃণমূল পতাকা-ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোয়া পুলিশের ফ্লাইং স্কোয়াড এই কাজ করেছে বলে অভিযোগ তৃণমূলের। নিরাপত্তারক্ষীরা এই কাজে বাধা দিলে তাঁদেরকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় নির্বাচনে কমিশনে বিস্তারিত অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+