জলপাইগুড়িতে গো ব্যাক মোদী পোস্টার! দায় এড়াচ্ছে তৃণমূল
জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে পোস্টার। ইংরেজিতে লেখা পোস্টারগুলিতে রয়েছে 'গো ব্যাক মোদী'।
জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে পোস্টার। ইংরেজিতে লেখা পোস্টারগুলিতে রয়েছে 'গো ব্যাক মোদী'। বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে বিষয়টি নিয়ে অভিযোগ তোলা হলেও, এতে কোথাও নেই তৃণমূলের নাম। পোস্টারের নিচে লেখা জলপাইগুড়ির জনগণ। জনগণ বিরক্ত হয়ে ওই পোস্টার লাগাতে পারে বলেই জানাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করা ছাড়াও সেখান থেকেই শুক্রবার জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্জের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরে গো ব্যাক মোদী পোস্টারগুলি সবারই নজর কেড়েছে। রাজ্যকে এড়িয়ে তাড়াতাড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্জের উদ্বোধনের অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।
দিন দুয়েক আগে জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের জন্য কেন্দ্রের প্রস্তাবে অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপরই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতেই সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে।












Click it and Unblock the Notifications