জিএনএলএফ-এর আগুনে পুড়ছে থানা-স্টেশন, অগ্নিগর্ভ পাহাড়
শুক্রবার রাতে পুলিশের গুলিতে জিএনএলএফ সমর্থক তাসি ভুটিয়ার মৃত্যু হয় বলে অভিযোগ। তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল ফের অগ্নিগর্ভ হয়ে উঠবে পাহাড়। সেই আশঙ্কা সত্যি হল।
আশঙ্কাই সত্যি হল। জিএনএলএফ সমর্থকের মৃত্যুর পরই অগ্নিগর্ভ হয়ে উঠল পাহাড়। শনিবার বেলা বাড়তেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চলে । প্রথমে সোনাদা থানায় আগুন লাগানো হয়, তারপরই আগুন ট্রাফিক বুথে। পুলিশের তাড়া খেয়ে পালিয়ে সোনাদা স্টেশনে তাণ্ডব শুরু করে জিএনএলএফ সমর্থকরা। স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়। মোর্চার হিংসাশ্রয়ী আন্দোলনের পথে হেঁটেই জিএনএল সমর্থকরা এই তাণ্ডব চালায়।

শুক্রবার রাতে পুলিশের গুলিতে জিএনএলএফ সমর্থক তাসি ভুটিয়ার মৃত্যু হয় বলে অভিযোগ। তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল ফের অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে পাহাড়। সেই আশঙ্কা সত্যি প্রমাণিত করে শনিবার দুপুর থেকে তাণ্ডব শুরু করে জিএনএলএফ সমর্থকরা।
এদিন জিএনএলএফের মূল টার্গেট ছিল সোনাদা থানার পুলিশ। তাই প্রথমেই সোনাদা থানা আক্রমণ করা হয় জিএনএলএফের পক্ষ থেকে। সোনাদা থানায় আগুন লাগানোর চেষ্টা করা হয়। কয়েকটি জায়গায় আগুন লাগিয়েও দেয় সমর্থকরা। তবে পুলিশের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় উত্তেজিত জিএনএলএফ সমর্থকরা।

এরপর তারা আগুন লাগায় ট্রাফিক বুথে। পুলিশের তাড়া খেয়ে সোনাদা স্টেশনে এসে তাণ্ডব শুরু করে দেয় জিএনএলএফ। স্টেশনের বিভিন্ন জায়গায় আগ্নিসংযোগ করে দেওয়া হয়। দাউ দাউ আগুনে জ্বলতে থাকে ট্রাফিক পুলিশ বুথ, সোনাদা স্টেশন। খবর দেওয়া হয় দমকলে। দমকলকেও ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
শুক্রবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় তাসির দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। পরস্পর বিরোধী মত উঠে আসছে তাসির মৃত্যুতে। তা নিয়েই ফের জ্বলতে শুরু করল পাহাড়। জিএনএলএফের এই বিক্ষোভের পিছনে গোর্খা জনমুক্তি মোর্চার প্রত্যক্ষ সমর্থন ও মদত রয়েছে বলেও অভিযোগ।












Click it and Unblock the Notifications