দার্জিলিংয়ে বাদ স্ট্যান্ডিং এমপি, নতুনের আহ্বানে এক ঢিল অনেক পাখি মারল বিজেপি
দার্জিলিং থেকে রাজু সিং বিস্তকে প্রার্থী করে একযোগে জিএনএলএফ ও গুরুংপন্থী মোর্চার সমর্থন আদায় করে নিল বিজেপি। সুরিন্দর সিং আলুওয়ালিয়ার পরিবর্তে রাজু সিং বিস্তকে প্রার্থী করে বিজেপি এক ঢিলে অনেক পাখি
দার্জিলিং থেকে রাজু সিং বিস্তকে প্রার্থী করে একযোগে জিএনএলএফ ও গুরুংপন্থী মোর্চার সমর্থন আদায় করে নিল বিজেপি। সুরিন্দর সিং আলুওয়ালিয়ার পরিবর্তে রাজু সিং বিস্তকে প্রার্থী করে বিজেপি এক ঢিলে অনেক পাখি মারার চেষ্টা করল। একদিকে তৃণমূলকে যেমন কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দেওয়া হল, তেমনি মোর্চার অন্দরের লড়াইও সামনে চলে এল।

উল্লেখ্য, তৃণমূল মোর্চার সমর্থন আদায় করে পাহাড়ে এবার বিস্তার লাভ করতে চাইছে। এই অবস্থায় মোর্চার বিধায়ককেই নিজেদের প্রতীকে প্রার্থী করেছে। তার যোগ্য জবাব দিতেই রাজু সিং বিস্তকে বেছে নিল বিজেপি। বিজেপির নয়া প্রার্থী গুরুংপন্থী মোর্চার সমর্থন আদায়ের সঙ্গে সঙ্গে জিএনএলএফেরও সমর্থন আদায় করে নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল।
বিজেপির এই সিদ্ধান্তে তৃণমূল যেমন চাপে পড়ে গিয়েছে, তেমনই পাহাড়ের মোর্চা এখন কার দিকে, তারও এক বড় পরীক্ষা এবার সামনে। বিনয় তামাং মোর্চার মাথায় বসেছেন বিমল গুরুং-রোশন গিরিদের অনুপস্থিতিতে। মোর্চা কি তাঁর সঙ্গেই রয়েছেন, নাকি গুরুংপন্থী মোর্চার ক্ষমতা এখনও বেশি, তার প্রমাণও দেবে এবারের লোকসভা নির্বাচন।
Delhi: Gorkha Janmukti Morcha and Gorkha National Liberation Front to support BJP in Darjeeling in upcoming Lok Sabha elections. pic.twitter.com/n75SH6lIXA
— ANI (@ANI) March 24, 2019
গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে গতবার দার্জিলিং থেকে সাংসদ হয়েছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এবার আর তাঁকে প্রার্থী করল না বিজেপি। তাঁর বদলে প্রার্থী করা হল রাজু সিং বিস্তকে। তাঁকে এবার সমর্থন করল জিএনএলএফ ও বিমল গুরুংপন্থী মোর্চার। রবিবার দিল্লিতে কৈলাশ বিজয়বর্গীয় তাঁর নাম দার্জিলিংয়ের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
দার্জিলিংয়ে এবার বিজেপি কাকে প্রার্থী করবে, সেদিকে চোখ ছিল নির্বাচন ঘোষণার পর থেকেই। সুরিন্দর সিং কি টিকিট পাবেন? তা নিয়ে চর্চা তো ছিলই, সেইসঙ্গে উদ্বেগও ছিল উত্তাল দার্জিলিংয়ে সাংসদের দেখা পাওয়া যায়নি। এই অবস্থায় মাটিগাড়ার বাসিন্দা রাজু সিং বিস্তকে প্রার্থী করে বিজেপি এক ঢিলে অনেক পাখি মারার চেষ্টা করল।












Click it and Unblock the Notifications