মুখ্যমন্ত্রীর চিঠি পেলেই সর্বদলে যোগ, সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত মোর্চার

পাহাড়ে শান্তি ফেরাতে সর্বদল ডাকার পর মোর্চা এতদিন নিশ্চুপ ছিল যোগ দেওয়ার ব্যাপারে। অবেশেষে জিএমসিসির বৈঠকের পর সিদ্ধান্ত জানাল।

মুখ্যমন্ত্রীর কাছ থেকে চিঠি না পেলে পাহাড় নিয়ে সর্বদল বৈঠকে যোগ দেবে না গোর্খা জনমুক্তি মোর্চা। শুধু মোর্চাই নয়, গোর্খাল্যান্ড আন্দোলন সমন্বয় কমিটির কোনও দলই বৈঠকে যোগ দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চিঠি না এলে। শুক্রবার পাহাড়ে জিএমসিসি-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাহাড় সমস্যার সমাধান নিয়ে ২৯ আগস্ট নবান্নে সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যেমন রাজ্যের প্রত্যেকটি বড় দলকে ডাকা হয়েছে, তেমনই ডাকা হয়েছে পাহাড়ের দলগুলিকেও। নাম না করেই মুখ্যমন্ত্রীর আহ্বান, 'যাঁরা পাহাড়ে শান্তি ও উন্নয়নের পক্ষে, তাঁরা সবাই এই বৈঠকে আসতে পারেন।'

মুখ্যমন্ত্রীর চিঠি পেলেই সর্বদলে যোগ দেবে মোর্চা

মোর্চার সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় বসার আর্জি জানিয়েছিলেন। তারপর পাহাড় আন্দোলনে মোর্চার সঙ্গী জিএনএলএফ মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন। জিএনএলএফের তরফে লেখা হয়- 'তাঁরা পাহাড়ে শান্তি চান, উন্নয়ন চান, তাঁরা হিংসা চান না। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রী পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতি ফেরান।'

সেই বার্তা পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদল বৈঠক ডাকেন। তারপর মুখ্যমন্ত্রীকে চিঠি লেখে মোর্চাও। কিন্তু তারা বৈঠকে আসবে কি না তা নিয়ে কোনও সম্মতিসূচক ইঙ্গিত ছিল না চিঠিতে। এদিন মোর্চার উদ্যোগে জিএমসিসি-র বৈঠক হয়। সেখানেই স্থির হয়, মুখ্যমন্ত্রীর চিঠি পেলেই মোর্চা ও পাহাড়ের দলগুলি বৈঠকে যাবে। অন্যথায় তারা বৈঠকে যোগ দেবে না। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ২৭ আগস্ট পুনরায় জিএমসিসি-র বৈঠক ডাকা হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী সরাসরি ডাকলে আর কোনও সমস্যা নেই, মোর্চা যোগ দেবে মুখ্যমন্ত্রীর সর্বদল বৈঠকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+