কেন্দ্র এই কাজটি করলেই পাহাড় থেকে বনধ তুলবে মোর্চা, বললেন গুরুং
মৌখিক নয়, কেন্দ্রের কাছ থেকে গোর্খাল্যান্ড নিয়ে লিখিত প্রতিশ্রুতি পেলেই পাহাড় থেকে বনধ তুলবে গোর্খা জনমুক্তি মোর্চা। স্থানীয় একটি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মোর্চা সুপ্রিমো
মৌখিক নয়, কেন্দ্রের কাছ থেকে গোর্খাল্যান্ড নিয়ে লিখিত প্রতিশ্রুতি পেলেই পাহাড় থেকে বনধ তুলবে গোর্খা জনমুক্তি মোর্চা। স্থানীয় একটি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।
পাহাড়ে আন্দোলন নিয়ে এখন ঘরে বাইরে চাপের মুখে মোর্চা নেতৃত্ব। তবে আলোচনায় বসার নামে জনগণের সঙ্গে প্রতারণা করতে রাজি নন বলে জানিয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।

শুধুমাত্র গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখেই আলোচনায় বসতে রাজি মোর্চা। স্থানীয় একটি চ্যানেলের সঙ্গে প্রায় ৪০ মিনিটের সাক্ষাৎকারে নেপালি ভাষায় কেন্দ্রকে এমনই বার্তা দিয়েছে মোর্চা। ত্রিপাক্ষিক আলোচনা হলেও, রাজ্যকে ধর্তব্যের মধ্যে রাখতে রাজি নয় মোর্চা নেতৃত্ব। আলোচনায় ষষ্ঠ তফশিলের বিষয়টিও রাখতে রাজি নয় মোর্চা। পাহাড় জুড়ে ৯ অগাস্ট স্বাধীনতা দিবস পালনের ডাক দিয়েছে মোর্চা।

পাহাড়ের আন্দোলনকে গণতান্ত্রিক বলে দাবি করেছেন বিমল গুরুং। মদন তামাং হত্যাকাণ্ডে তাঁর বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তিনি হাসতে হাসতে ফাঁসির শাস্তি মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
এদিকে, শুক্রবার রাতে শালুগাড়া থেকে ধৃত মোর্চা নেতা নরবুজি লামাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। ধৃত ওই নেতার সঙ্গে নেপাল এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির জঙ্গি সংগঠনের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications